রাজশাহীতে সাবেক এসআই ‘ডিবি হাসান’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

২৪ আগস্ট ২০২৫, ০১:০০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ১২:২৭ PM
এসআই মাহবুব হাসান ওরফে ডিবি হাসান

এসআই মাহবুব হাসান ওরফে ডিবি হাসান © সংগৃহীত

রাজশাহী মহানগরীর ভদ্রা হজের মোড় এলাকা থেকে পুলিশের সাবেক এসআই মাহবুব হাসান ওরফে ‘ডিবি হাসানকে’ গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। তার বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে অর্থ আদায় ও বিভিন্নভাবে হয়রানির অভিযোগে একাধিক মামলা রয়েছে।

শনিবার (২৩ আগস্ট) গভীর রাতে নগরীর ভাড়া বাসা থেকে তাকে ধরে স্থানীয়রা গণপিটুনি দেন। পরে রক্তাক্ত অবস্থায় তাকে চন্দ্রিমা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। তাৎক্ষণিকভাবে পুলিশ তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

নগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজীউর রহমান জানান, মাহবুব হাসানকে নগরীর বোয়ালিয়া থানার একটি চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি আহত থাকায় চিকিৎসার জন্য পুলিশ হেফাজতে হাসপাতালে রাখা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাহবুব হাসান রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক সদস্য। গত বছর ৫ আগস্টের পর দায়ের হওয়া একাধিক মামলার আসামি তিনি। এর মধ্যে রয়েছে ২০১৯ সালে ক্রসফায়ারের ভয় দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে ৫ লাখ টাকা আদায়ের অভিযোগে দায়ের করা মামলা। নগরের গোরহাঙ্গা এলাকার ব্যবসায়ী মাসুদ রানা সরকার ২০২৩ সালের ২২ আগস্ট মামলাটি দায়ের করেছিলেন।

এ ছাড়া মামলা-হয়রানির ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে গত বছর তিনি চাকরিচ্যুত হন। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

জবিতে ‘স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড’ অর্জনকারী ৩৪ শিক্ষককে সম…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ সংকটে ব্যাহত ববির ল্যাব-শ্রেণি কার্যক্রম, অবহেলায় প…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
সিম্ফনি মোবাইল ১৩ জেলায় নিয়োগ দেবে টেরিটরি সেলস ম্যানেজার, …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
গুরুত্বপূর্ণ তথ্য দিলেন গাজী নজরুলের স্ত্রী, পাঠানো হলো কার…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের পৃথক গেজেট নিয়ে যা বলছে মন্…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
মেসির শেষ ম্যাচের জার্সি দেখতে কেমন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬