সাতক্ষীরা সীমান্তে ৪০ বোতল ভারতীয় মদসহ সাড়ে সাত লাখ টাকার পণ্য জব্দ

১৫ আগস্ট ২০২৫, ০৬:০৭ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ১২:০৭ AM
মদসহ প্রায় সাড়ে ৭ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ বিজিবির

মদসহ প্রায় সাড়ে ৭ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ বিজিবির © টিডিসি

সাতক্ষীরা সদর ও কলারোয়া সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪০ বোতল মদসহ প্রায় সাড়ে ৭ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৫ আগস্ট) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প, মাদরা, কালিয়ানী, চান্দুরিয়া, ঘোনা, কাকডাঙ্গা, পদ্মশাখরা, সুলতানপুর এবং ভোমরা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির টহল দল কলারোয়া থানাধীন গেড়াখালী মাঠ থেকে ৪০ বোতল ভারতীয় মদ আটক করে। এছাড়া বিভিন্ন বিওপির অভিযান থেকে ৭ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ ও শাড়ি জব্দ করা হয়। উল্লেখযোগ্য স্থানগুলো হলো—শ্মশ্বান, ভাদিয়ালী, ছয়ঘরিয়া, তেতুলবাড়ি, বড়ালী, কাকডাঙ্গা, গোয়ালপাড়া, অলির ঘের ও দাসপাড়া।

বিজিবি জানায়, এসব পণ্য চোরাকারবারীরা শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আনা হয়েছিল। এতে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকার উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। জব্দকৃত পণ্য সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হচ্ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাধ্যমে মদ ও অন্যান্য মাদকদ্রব্য পরবর্তীতে ধ্বংস করা হবে।

এ বিষয়ে ৩৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বলেন, দেশের রাজস্ব ফাঁকি রোধ, স্থানীয় শিল্প বিকাশ এবং তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে বিজিবি সর্বদা সচেষ্ট। সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

নেপালে ভয়াবহ বন্যার ৩৭ দিন পর এক মালয়েশিয়ানকে জীবিত উদ্ধার
  • ০৪ অক্টোবর ২০২৬
দুই মোটরসাইকেল ও নসিমনের সাথে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ৩ …
  • ০৪ অক্টোবর ২০২৬
পরপর তিন ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ দেশের কয়েকটি অঞ্চল
  • ০৪ অক্টোবর ২০২৬
বিএনপির সম্মেলন থেকে ফেরার পথে ছাত্রদল নেতার মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
রুয়েটে আবাসিক হলে লিফট চালুর দাবিতে উপাচার্যের বাসভবনে শিক…
  • ০৪ অক্টোবর ২০২৬
মহিলা ইউপি সদস্যের বাড়িতে অনৈতিক কর্মকাণ্ড, যুবক-যুবতী আটক
  • ০৪ অক্টোবর ২০২৬