‎হবিগঞ্জে ২৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪ আগস্ট ২০২৫, ০৯:০৭ PM , আপডেট: ১৫ আগস্ট ২০২৫, ১১:০০ PM
গাঁজাসহ গ্রেপ্তার দুজন

গাঁজাসহ গ্রেপ্তার দুজন © টিডিসি

‎‎হবিগঞ্জের নবীগঞ্জে পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে ২৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

বুধবার (১৩ আগস্ট) রাত তিনটার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
‎
‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিলেট জেলার মোংলাবাজার এলাকার আফজাল শরীফের ছেলে সেলিম মিয়া ও ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার দিঘীরপাড় গ্রামের আ. বারেকের ছেলে ইয়াছিন।
‎
‎পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৩ আগস্ট) রাত তিনটার দিকে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) শেখ মো কামরুজ্জামান দিকনির্দেশনায় ও এএসআই সানোয়ারের নেতৃত্বে একটি সঙ্গীয় দল ইমামবাড়ী বাজারে আঃ বাছিতের বসতঘরে  তল্লাশি চালিয়ে ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং সেলিম মিয়া ও ইয়াছিনকে গ্রেপ্তার করা হয়।
‎
‎নবীগঞ্জ থানার ওসি শেখ মো. কামরুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন এবং পলাতক আসামি আ. বাছিতকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬