পাথরসহ গ্রেপ্তার হওয়া ভাইরাল ছবিটি ভুয়া

১৩ আগস্ট ২০২৫, ০৬:৫০ PM , আপডেট: ১৫ আগস্ট ২০২৫, ১১:০১ AM
পাথরসহ  গ্রেপ্তার হওয়া ভাইরাল ছবি

পাথরসহ গ্রেপ্তার হওয়া ভাইরাল ছবি © সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটনকেন্দ্রে নজিরবিহীন পাথর লুটপাটে অনেকটা পাথরশূন্য হয়ে যাওয়ার পর তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। একজন অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে এই কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়াও আজ দুপুরের দিকে অভিযানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে পাথরসহ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ এমন একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়েছে। তবে সে ছবিটি আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স (এআই) তৈরি বলে জানা গেছে।

ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, গ্রেফতার হওয়া ১১জনের পাশে দুইজন পুলিশ সদস্য রয়েছেন। দুই পুলিশ সদস্যের চেহারা বা মুখমণ্ডল প্রায়ই কাছাকাছি। এ ছাড়াও অন্যদের  ছবিতেও অস্পষ্টতা রয়েছে। এদিকে ফেসবুকে ছবিটি শেয়ার করে নানা ক্যাপশন দিয়ে পোস্ট করছেন সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা।  

প্রসঙ্গত, সিলেটের অন্যতম পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জের সাদাপাথরে গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর থেকে অবাধে অনেকটা প্রকাশ্যে লুটপাট চলে আসছিল। সম্প্রতি বেপরোয়া পাথর লুটের কারণে সাদা পাথর অনেকটা পাথরশূন্য হয়ে পড়েছে। বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক নিন্দার ঝড় বইছে। এদিকে এরকম পরিস্থিতিতে গত সোমবার রাতে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের সকল পদ স্থগিত করেছে বিএনপি।

 

বালুচরে ‘মালচিং’ পদ্ধতিতে তরমুজ চাষে অধিক লাভের আশা 
  • ১৩ নভেম্বর ২০২৬
শেখ হাসিনা ও সাদ্দামের কুশপুত্তলিকা দাহ
  • ১৩ নভেম্বর ২০২৬
শেখ মুজিবের মুখোশ পরে মিছিলের চেষ্টা ছাত্রলীগের, মারধর করে …
  • ১৩ নভেম্বর ২০২৬
হোটেল-রিসোর্টের অধিকাংশই ফাঁকা, পর্যটক খরায় ভুগছে সেন্টমার…
  • ১৩ নভেম্বর ২০২৬
উখিয়ার ‘কূপ’ থেকে গ্যাস উত্তোলনের প্রস্তুতি, কারিগরি কাজ শু…
  • ১৩ নভেম্বর ২০২৬
১৬ বছর বিনা বেতনে আজান, আনুষ্ঠানিকভাবে মুয়াজ্জিনকে বিদায়
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950