পুকুর থেকে ১০ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার

২৫ জুলাই ২০২৫, ০৭:৩৭ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:০৮ AM
উদ্ধার করা কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি

উদ্ধার করা কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি © টিডিসি

পাবনার চাটমোহরে মাছ ধরতে গিয়ে ঐতিহাসিক নিদর্শনের খোঁজ মিলেছে। গ্রামের একটি পুকুরের তলদেশ থেকে উদ্ধার করা হয়েছে প্রাচীন ও মূল্যবান কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি, যার মূল্য ১০ কোটি টাকা। প্রায় ৩ ফুট লম্বা এই মূর্তি শত শত বছর ধরে পানির নিচে চাপা পড়ে ছিল বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার হওয়ার পর থেকেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রত্নতত্ত্ব বিশারদদের মতে, মূর্তিটি সম্ভবত ১০০০ থেকে ১১০০ খ্রিষ্টাব্দের মধ্যকার কোনো সময়কার।।

আজ শুক্রবার (২৫ জুলাই) সকালে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মাঝগ্রাম থেকে মূল্যবান এই মূর্তি উদ্ধার করেন স্থানীয় লোকজন। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে কষ্টিপাথরের মূর্তিটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়।

স্থানীয় লোকজন জানান, নিমাইচড়া ইউনিয়নের মাঝগ্রামের লোকমান হোসেন তার পুকুরে শুক্রবার সকালে জেলেদের নিয়ে মাছ ধরতে নামেন। মাছ ধরার সময় কয়েকজন জেলের পায়ে শক্ত বস্তু লাগে। পরে সেটি পানি থেকে উঠিয়ে দেখেন, অনেক পুরোনো কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় হিন্দুধর্মালম্বীরা পুকুরপাড়ে জড়ো হয়ে মূর্তিটিকে পূজা অর্চনা শুরু করেন।

আরও পড়ুন: কথা কাটাকাটির জেরে রাবিপ্রবি শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ৮

উদ্ধার হওয়া বিষ্ণুমূর্তিটি প্রায় ৩ ফুট লম্বা এবং মূল্য প্রায় ১০ কোটি টাকার মতো হতে পারে বলে জানান স্থানীয়রা।

এ ব্যাপারে চাটমোহর উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী বলেন, ‘এলাকার লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ বিষ্ণু মূর্তিটি থানায় নিয়ে এসেছে। প্রত্মতত্ব বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তাদের সঙ্গে কথা বলে যেটুকু জেনেছি, মূর্তিটি ১০০০ সাল থেকে ১১০০ সালের মধ্যেকার সময়ের হতে পারে।’

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, বিষ্ণুমূর্তিটি জব্দ করে থানায় আনা হয়েছে। প্রত্মতত্ব বিভাগের লোকজন পরে এসে মূর্তিটি তাদের হেফাজতে নিয়ে যাবেন।

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটি…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির কার্জন হলে অনুষ্ঠিত হলো ম্যাথক্যুয়েস্ট জিনিয়াস হান্ট
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রিয়াল থেকে ইতালিতে গিয়ে প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করলেন মাস্…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক মূল্যায়নের জন্য একটি সুনির্দিষ্ট প্রাতিষ্ঠানিক ব্যবস…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ধর্ষণসহ সব ধরনের অপকর্ম মুছে দিতে কাজ করবে মহিলা দল: রিজভী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে ৫ মৌলিক সংস্কার প্রয়োজন, বললেন ববি হাজ্জ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9