মাদ্রাসার মাঠে বীজতলা তৈরি করলেন ব্যবস্থাপনা কমিটির সভাপতি

৩০ জুলাই ২০২৫, ১০:১৫ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ০৫:০৪ PM
মাদ্রাসার মাঠ

মাদ্রাসার মাঠ © সংগৃহীত

বরগুনার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের হরিণখোলা সিএনএ দাখিল মাদ্রাসার খেলার মাঠে আমন ধানের বীজতলা তৈরি করে খেলাধুলা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য মো. জসিম উদ্দিন মোল্লার বিরুদ্ধে।

শিক্ষার্থীরা জানায়, এক মাসেরও বেশি সময় ধরে তারা মাঠে খেলাধুলা করতে পারছে না।

শিক্ষার্থী জুবায়ের ও তামিম বলেন, মাঠে খুঁটি পুঁতে বীজতলা তৈরি করায় আমরা খেলতে পারছি না। সভাপতি নিজেই লোক দিয়ে কাজ করিয়েছেন।

একজন অভিভাবক হানিফ মোল্লা বলেন, যিনি রক্ষক, তিনি যদি ভক্ষক হন তাহলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ কীভাবে নিরাপদ থাকবে?

মাদ্রাসার সুপার মাওলানা মুজ্জাম্মেল হুসাইন জানান, সভাপতি আমাকে না জানিয়ে বীজতলা তৈরি করেছেন। আমি কিছুই বলতে পারিনি।

অভিযোগের বিষয়ে ইউপি সদস্য জসিম উদ্দিন মোল্লা বলেন, আমার অনুমতিতে এলাকার এক চাষি বীজতলা করেছেন। তিনি বিপদে ছিলেন।

এ বিষয়ে তালতলীর ইউএনও উম্মে সালমা বলেন, বিষয়টি জানা গেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9