খাগড়াছড়িতে জেএসএস-ইউপিডিএফ সংঘর্ষে রক্তাক্ত রাত, নিহত ৪

২৬ জুলাই ২০২৫, ০১:৩৮ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ১২:৪৯ PM
জেএসএস-ইউপিডিএফ সংঘর্ষ

জেএসএস-ইউপিডিএফ সংঘর্ষ © টিডিসি

খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ের দুই প্রতিদ্বন্দ্বী সংগঠন—সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস ও প্রসিতপন্থী ইউপিডিএফ-এর মধ্যে ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে দীঘিনালার জোড়া সিন্ধু কারবারিপাড়া এলাকায় সংঘর্ষে ইউপিডিএফ-এর সামরিক শাখা ‘গণমুক্তি ফৌজ’-এর চার সদস্য নিহত হয়েছেন।

পুলিশ জানায়, ইউপিডিএফ-এর সশস্ত্র গ্রুপ কমান্ডার বিপ্লব চাকমার নেতৃত্বে ৪০-৪৫ জনের একটি দল এবং জেএসএস-এর কমান্ডার জয়দেব চাকমার নেতৃত্বে ৩৫-৪০ জনের আরেকটি দল সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাতের নির্জনতায় প্রচণ্ড গুলিবিনিময়ে পুরো এলাকা কেঁপে ওঠে।

এ ঘটনায় জেএসএস ও ইউপিডিএফের কারোর বক্তব্য পাওয়া যায় নি।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া জানান, ‘ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা বাহিনী পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’ নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। পাহাড়ে দীর্ঘদিন ধরে দুই সংগঠনের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে, যা মাঝে মাঝেই রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।

একদিকে আজান, অন্যদিকে পূজা, মাঝে দূরত্ব ১০ ফুট
  • ১৮ অক্টোবর ২০২৬
সারা দেশের যেকোনো কলেজে হঠাৎ যেতে পারেন প্রধানমন্ত্রী
  • ১৮ অক্টোবর ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে শপআপ, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
  • ১৮ অক্টোবর ২০২৬
মনোনয়ন না পেয়ে আল্লাহ আমার ইজ্জত রক্ষা করেছেন: বিএনপি নেতা …
  • ১৮ অক্টোবর ২০২৬
অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
  • ১৮ অক্টোবর ২০২৬
ঝিনাইদহে সার ডিলার নিয়োগে দুর্নীতির অভিযোগে মানববন্ধন
  • ১৮ অক্টোবর ২০২৬