ফের করোনা সতর্কতা: খাগড়াছড়িতে মাস্ক বিতরণ ও জনসচেতনতামূলক কার্যক্রম

১৩ জুন ২০২৫, ১২:০২ AM , আপডেট: ২১ জুন ২০২৫, ১০:৩৪ AM
মাস্ক বিতরণ করছেন স্বাস্থ্যকর্মী ও রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকরা

মাস্ক বিতরণ করছেন স্বাস্থ্যকর্মী ও রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকরা © টিডিসি ফটো

করোনার ছোবল অনেকটাই থেমে গিয়েছিল—এমন বিশ্বাসে অনেকেই নেমে পড়েছিলেন স্বাভাবিক জীবনের ছন্দে। কিন্তু ফের দেখা দিচ্ছে সংক্রমণ বৃদ্ধির শঙ্কা। তাই নতুন করে সতর্কতার বার্তা পৌঁছে দিতে খাগড়াছড়িতে শুরু হয়েছে মাস্ক বিতরণ ও জনসচেতনতা কার্যক্রম।

বৃহস্পতিবার (১২ জুন) সকালে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর সংলগ্ন মুক্তমঞ্চ থেকে এই কার্যক্রমের সূচনা হয়। উদ্দেশ্য একটাই—সাধারণ মানুষের মাঝে নতুন করে স্বাস্থ্যবিধির গুরুত্ব তুলে ধরা এবং প্রয়োজনীয় সুরক্ষা উপকরণ পৌঁছে দেওয়া।

 মাস্ক হাতে যখন মানবিকতা ছড়িয়ে পড়ে
বাজারে আসা ক্রেতা-বিক্রেতা, পথচারী এমনকি শিশুদের মাঝেও তুলে দেওয়া হয় সুরক্ষা মাস্ক। অনেকেই অবাক হয়ে মাস্ক গ্রহণ করেন, আবার কেউ কেউ হাসিমুখে বলেন; ‘ভুলেই গিয়েছিলাম মাস্কটা… আবার নতুন করে মনে করিয়ে দিলেন।’এই মাস্ক বিতরণ কার্যক্রমের আয়োজক খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও স্বাস্থ্য বিভাগ। শুধু মাস্ক বিতরণ নয়, একযোগে চলেছে করোনা প্রতিরোধে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া।

আরও পড়ুন: বিমানে থাকা ২৪২ জনেরই মৃত্যু হয়েছে

 সচেতনতাই এখন মূল প্রতিরক্ষা
এই সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের আহ্বায়ক শহীদুল ইসলাম সুমন এবং খাগড়াছড়ি সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. জয়া চাকমা। তাঁরা সরাসরি মানুষের কাছে গিয়ে কথা বলেন, সচেতনতামূলক পরামর্শ দেন এবং মনে করিয়ে দেন, “করোনা হয়তো অনেকটাই নিয়ন্ত্রণে, কিন্তু ঝুঁকি এখনো একেবারে চলে যায়নি। অসতর্কতা থেকে বড় বিপদ হতে পারে।’

রেড ক্রিসেন্টের তরুণদের প্রাণবন্ত সহায়তা
এ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা। উৎসাহ ও দায়বদ্ধতা নিয়ে তারা শহরের ব্যস্ত এলাকায় গিয়ে মাস্ক বিতরণ করেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখার বার্তা ছড়িয়ে দেন।

জেলা সর্বসাধারনের প্রতি পার্বত্য  জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা আহ্বান;

 ‘স্বাস্থ্যবিধি মেনে চলুন, ভিড় এড়িয়ে চলুন, অসুস্থ হলে অবহেলা নয়, দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার সকলের প্রতি আহ্বান জানান খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।’

 জনসচেতনতা এখন সবচেয়ে বড় অস্ত্র
করোনা সংক্রমণ হয়তো আগের মতো নেই, কিন্তু নতুন ধরন, নতুন উপসর্গ নিয়ে ফের দেখা দিতে পারে বড় বিপদ। এই অবস্থায় প্রয়োজন সমষ্টিগত সচেতনতা ও স্বাস্থ্য সচেতন জীবনযাপন।

খাগড়াছড়ির মতো পার্বত্য এলাকায় যেখানে স্বাস্থ্যসেবা এখনো অনেকটাই চ্যালেঞ্জের মুখে, সেখানে সময়মতো এমন উদ্যোগ হতে পারে জীবনের জন্য বড় সুরক্ষা।

ডেঙ্গুর প্রকোপ: খুলনায় হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা দেখায় অবহেলাকারীরা জবাবদিহির আওতায় আসছেন: শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
রিকশা-ইজিবাইকের সঙ্গে যানজট বাড়াচ্ছে ফুটপাত দখল-অবৈধ পার্কিং
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9