সাবেক এমপি তুহিনসহ ১৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

২৩ জুলাই ২০২৫, ১০:৪৪ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ১০:৩৭ PM
আনোয়ারুল আবেদীন খান

আনোয়ারুল আবেদীন খান © টিডিসি সম্পাদিত

ময়মনসিংহের নান্দাইলে সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিকে প্রকল্পের সভাপতি করে ওয়াজ মাহফিলের টাকা লুটপাটের অভিযোগে সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিনসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধানের আট বছর পর মঙ্গলবার (২২ জুলাই) ময়মনসিংহ জেলা সমন্বিত দুদক কার্যালয়ের সহকারী পরিচালক বুলু মিয়া বাদী হয়ে মামলাটি করেন। এর আগে অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভিন্ন প্রকল্প কার্যক্রম তদন্ত করে অনিয়মের সত্যতা পেয়ে ২০১৭ সালে মামলা করার অনুমতি চেয়ে দুদকের প্রধান কার্যালয়ে আবেদন করে জেলা কার্যালয়।

মামলায় আসামিরা হলেন সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক চৌধুরী স্বপন, সাবেক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ বি এম সিরাজুল হকসহ ১১ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানরা।

মামলার বিবরণে জানা গেছে, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ২০১৩-১৪ অর্থবছরে ১৩২টি ভুয়া প্রকল্প দেখিয়ে ৩৬৪ টন জিআর চাল, যার আর্থিক মূল্য ১ কোটি ২০ লাখ ৭৪ হাজার ৯৭২ টাকা এবং ২০১৪-১৫ অর্থবছরে ২২৮টি ভুয়া প্রকল্প দেখিয়ে ৪৭১ টন জিআর চাল, যার আর্থিক মূল্য ১ কোটি ৬৭ লাখ ১১ হাজার ৫৫১ টাকা আসামিরা লুটপাট করেছেন। এর মধ্যে ৩৭৮টি প্রকল্পের বিপরীতে প্রতিটি প্রকল্পের সভাপতি ওয়াজ মাহফিল/ধর্মীয় অনুষ্ঠানের অনুকূলে অনুষ্ঠানভেদে এক থেকে তিন টন হারে চাল উত্তোলনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেন। আবেদনপত্রগুলোয় সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান (তুহিন), উপজেলা চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা শনাক্তকারী হিসেবে স্বাক্ষর করেন।

মামলার বাদী ময়মনসিংহ জেলা সমন্বিত দুদক কার্যালয়ের সহকারী পরিচালক বুলু মিয়া বলেন, অভিযোগের ভিত্তিতে একাধিকবার ঘটনাস্থল পরিদর্শন করে ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে সত্যতা পাওয়ার পর মামলার জন্য প্রধান কার্যালয়ে ২০১৭ সালে আবেদন করা হয়। গত রোববার (২০ জুলাই) মামলা করতে প্রধান কার্যালয় থেকে নির্দেশনা এলে আজ মামলা করা হয়। বুলু মিয়া আরও বলেন, এখন মামলাটি আরও অধিকতর তদন্ত করা হবে। এখানে যদি আরও কারও দায় থাকে, তাহলে তাঁদেরও মামলায় অন্তর্ভুক্ত করা হবে।

মদ খেয়ে ৫ বন্ধু মিলে বান্ধবীকে ধর্ষণ
  • ১৯ মে ২০২৬
শিক্ষামন্ত্রীর কাছে আপাতত তিন প্রত্যাশা ফাহামের
  • ১৯ মে ২০২৬
এমসি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ
  • ১৯ মে ২০২৬
বেসামরিক নাগরিকদের সুরক্ষায় শক্তিশালী শান্তিরক্ষা ব্যবস্থার…
  • ১৯ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৫৮ বিষয়ে রচিত হবে নতুন পাঠ্যপুস্তক…
  • ১৯ মে ২০২৬
অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, গ্রেপ্তার ১
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081