কৃষি কর্মকর্তাসহ দুইজনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা

১৬ জুলাই ২০২৫, ০৮:৩৮ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০২:৫২ PM
বাউফলের সাবেক উপজেলা কৃষি কর্মকর্তা অনিরুদ্ধ দাস

বাউফলের সাবেক উপজেলা কৃষি কর্মকর্তা অনিরুদ্ধ দাস © সংগৃহীত

পটুয়াখালীর বাউফলের সাবেক উপজেলা কৃষি কর্মকর্তা অনিরুদ্ধ দাস ও সাবেক উচ্চমান সহকারী কাম হিসেব রক্ষক তপন কুমার শিকদারের বিরুদ্ধে প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের (সজেকা) উপসহকারী পরিচালক মো. খালিদ হোসেইন ওই মামলা দায়ের করেন। যার মামলা নং-০২/২০২৫।

দুদক কর্মকর্তা এজাহারে উল্লেখ করেন, অভিযুক্তরা ভুয়া কৃষক তালিকা, প্রকল্প বাস্তবায়নের ভুয়া নথি, ভুয়া বিল-ভাউচার তৈরি করে এবং কাজ না করেই খরচ দেখিয়েছেন। অভিযুক্তরা যোগসাজশে এসব ভুয়া ভাউচারের মাধ্যমে সরকারি ১১টি প্রকল্পের অর্থ আত্মসাৎ করেন। মাঠ পর্যায়ে কোন চাষাবাদ না করেই কাগজে কলমে প্রকল্প বাস্তবায়ন হয়েছে দেখিয়ে উত্তোলন করে নেন রাষ্ট্রের ৯৯ লাখ ৭০ হাজার ১শ' আট টাকা।

দুদক কর্মকর্তা জানান, প্রাথমিক অনুসন্ধান শেষে অভিযোগ দাখিল করা হয়েছে৷ পূর্ণাঙ্গ তদন্ত শেষে পরবর্তীতে অভিযুক্তদের বিরুদ্ধে ফৌজদারি আইনে আদালতে অভিযোগ পত্র (চার্জশিট) দাখিলের প্রক্রিয়া শুরু হবে।

উল্লেখ্য, অভিযুক্ত বাউফলের সাবেক কৃষি কর্মকর্তা অনিরুদ্ধ দাস বর্তমানে রাঙ্গামাটি কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটের অতিরিক্ত কৃষি অফিসার (রাজস্থলী) হিসেবে সংযুক্ত আছে৷ আরেক অভিযুক্ত বাউফলের সাবেক উচ্চমান সহকারী কাম হিসেব রক্ষক তপন কুমার শিকদার একই পদে দুমকি উপজেলা কৃষি কার্যালয়ে কর্মরত আছেন।

 

 

ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ
  • ১২ অক্টোবর ২০২৬
আরও এক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
  • ১২ অক্টোবর ২০২৬
ঢাবি শিক্ষক তাসনিম সিরাজকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা
  • ১২ অক্টোবর ২০২৬
পছন্দের নারীকে বিয়েতে অসম্মতি বাবা-মার, গ্রামের বাড়িতে পাঠা…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলার অভিযোগ
  • ১২ অক্টোবর ২০২৬
হংকং সিক্সেসে বাংলাদেশ দল ঘোষণা, স্কোয়াডে সাব্বির
  • ১২ অক্টোবর ২০২৬