এইচএসসি

পরীক্ষা শেষে অফিস কক্ষে বসে ওএমআর শিট পূরণ, দুই শিক্ষক আটক 

১৭ জুলাই ২০২৫, ০৩:৫৩ PM , আপডেট: ১৮ জুলাই ২০২৫, ০৫:৪৩ PM
আটক হওয়া দুই শিক্ষক

আটক হওয়া দুই শিক্ষক © সংগৃহীত

ময়মনসিংহের তারাকান্দায় এইচএসসি পরীক্ষা শেষে অফিস কক্ষে বসে ওএমআর শিট পূরণ করায় দুই শিক্ষককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে পরীক্ষা শেষে তাদের আটক করা হয়। এর আগে, গত ১৩ জুলাই তারাকান্দা উপজেলায় ফজলুল হক চৌধুরী মহিলা কলেজে এ ঘটনা ঘটে।  

আটককৃতরা হলেন- পদার্থ বিজ্ঞানের প্রভাষক মো. জয়নাল আবেদীন খোকা এবং গণিত বিভাগের প্রভাষক মো. হাবিবুর রহমান। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসাইন। 

তিনি বলেন, গত ১৩ জুলাই এইচএসসি পরীক্ষা শেষে অফিস কক্ষে বসে ওএমআর শিট পূরণ করে দেয়। ঘটনাটি সিসি ক্যামারার ফুটেজে ধরার পড়ার পর সত্যতা স্বীকার করেন অভিযুক্তরা। এ ঘটনায় ওই শিক্ষকদের আটক করে থানা হেফাজতে দেওয়া হয়েছে।  

তিনি আরও বলেন, অভিযুক্তদের ইতোমধ্যে বহিষ্কার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলার পাশাপাশি বিভাগীয় মামলাও দায়ের করে তাদেরকে বরখাস্তের প্রস্তাব পাঠানো হবে।

এ বিষয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান বলেন, দুই শিক্ষককে থানা হেফাজতে রাখা হয়েছে। অভিযোগ দায়ের হলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬