গোপালগঞ্জের ঘটনা নিয়ে ট্রল, অতিরিক্ত পুলিশ সুপার প্রত্যাহার

১৭ জুলাই ২০২৫, ০১:০৬ AM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১০:০১ PM
মোশফেকুর রহমান

মোশফেকুর রহমান © সংগৃহীত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় হামলার ঘটনাকে ব্যঙ্গ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ায় দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোশফেকুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘ট্যাংকের এসি খুব আরামদায়ক শুনেছি।’

এ বক্তব্যের পরপরই দিনাজপুরে প্রতিবাদে ফেটে পড়েন এনসপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। রাত সাড়ে ৮টার দিকে বিক্ষোভকারীরা দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে নেতৃত্ব দেন দিনাজপুর জেলা ছাত্র আন্দোলনের আহ্বায়ক একরামুল হক আবির।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, ওই পোস্টে গোপালগঞ্জের ঘটনায় আহতদের ব্যঙ্গ করা হয়েছে। তারা একে উদ্দেশ্যপ্রণোদিত অপমান বলেও দাবি করেন।

একরামুল হক আবির বলেন, ‘এক বছর আগে এই পুলিশ কর্মকর্তা আমাদের আন্দোলনে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন, তখনও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। এখন আবার আমাদের নিয়ে ব্যঙ্গ করছেন। তিনি ক্ষমতাসীন দলের ছায়ায় থেকে বারবার আন্দোলন দমন করছেন।’

তিনি আরও বলেন, ‘কেবল প্রত্যাহার নয়, তার বিরুদ্ধে মামলা নিয়ে দ্রুত গ্রেপ্তার করতে হবে। নইলে আমরা আন্দোলন চালিয়ে যাব।’

দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হোসেন জানান, ‘পোস্টটি দেখার পরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয় এবং তাৎক্ষণিকভাবে তাকে প্রত্যাহার করা হয়। বিষয়টি তদন্তাধীন রয়েছে।’

ইনোভেশন ফেয়ারে অ্যাওয়ার্ড পেল ৩ পাবলিক ও ২ প্রাইভেট বিশ্ববি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
লন্ডন ডিজাইন ফেস্টিভ্যালে বাংলাদেশের হাওরকে তুলে ধরছে শাবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এরিয়া ইনচার্জ নিয়োগ দেবে আকিজ টোব্যাকো, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আনোয়ারা ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মাসের মধ্যে সর্বনিম্ন দামে সোনা, ভরি কত টাকা?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেধায় সিট বণ্টনসহ ৮ দাবিতে ইবি ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9