আজিজুল রহমান রিমু (২৭) নামের এক ছাত্রলীগ নেতাকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জের মুকসুদপুরে। শনিবার সন্ধ্যায় মুকসুদপুর উপজেলার জলিরপাড় গ্রাম থেকে ওই ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশ। রিমু উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিরাজুল ইসলামের ছেলে।
সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির এএসআই লাভলু মিয়া জানান, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আজিজুলকে পাঁচ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।