পাটগ্রামে ছিনিয়ে নেয়া বিএনপি নেতা গ্রেপ্তার

০৫ জুলাই ২০২৫, ০১:১৮ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ০৩:৫৮ PM
গ্রেপ্তারকৃত বিএনপি নেতা সোহেল রানা চপল

গ্রেপ্তারকৃত বিএনপি নেতা সোহেল রানা চপল © সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা চালিয়ে ছিনিয়ে নেয়া বিএনপি নেতা সোহেল রানা চপলকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৫ জুন (শনিবার) সকালে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার তরিকুল ইসলাম। এরআগে গ্রেপ্তার করা হয় চারজনকে। শুক্রবার রাত ২টা থেকে ভোর ৫টা পর্যন্ত র‌্যাব ও পুলিশের অভিযানে বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার চারজন হলেন,  রহমতপুর মেসিরপাড়া এলাকার আজিজুল ইসলামের ছেলে ও ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলাম, সোহাগপুরের সিরাজুল ইসলামের ছেলে আব্দুর রশিদ (৪৯), বাউড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে হাবিবুর রহমান (৪২) ও একই গ্রামের মৃত মাহাতাব হোসেনের ছেলে আবুল কালাম (৫২)। তারা মামলায় অজ্ঞাতনামা আসামি ছিলেন।

থানা থেকে ছিনিয়ে নেওয়া সাজাপ্রাপ্ত আসামি দুইজন হলেন, পাটগ্রামের মমিনপুর এলাকার লিয়াকত আলীর ছেলে বেলাল হোসেন এবং মির্জার কোর্ট এলাকার সামসুল হকের ছেলে সোহেল রানা চপল।

গত বুধবার রাতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে পাটগ্রাম শহরের পাশে সরোওর বাজার এলাকায় পাথর ও বালুবাহী ট্রাকে চাঁদাবাজির সময় বেলাল হোসেন ও সোহেল রানা চপলকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত থেকে প্রত্যেককে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ওই রাতেই তাদের থানায় আনা হলে কিছু সময় পর বিএনপি ও তাদের সমর্থকদের একটি দল থানায় হামলা চালিয়ে তাদের ছিনিয়ে নেয়।

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9