সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার

০৩ জুলাই ২০২৫, ১২:৪২ AM , আপডেট: ০৩ জুলাই ২০২৫, ০১:৩৯ PM
নাঈমুর রহমান দুর্জয়

নাঈমুর রহমান দুর্জয় © সংগৃহীত

মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়কে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (২ জুলাই) দিবাগত রাতে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৫ আগস্টের ঘটনার পাশাপাশি আরও কয়েকটি অভিযোগে দুর্জয়ের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। এসব মামলার ভিত্তিতে গোয়েন্দা তথ্য যাচাই করে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিআইজি রেজাউল বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মানিকগঞ্জ ডিবির একটি টিম তাকে লালমাটিয়া থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬