ওসি পরিচয়ে ফ্রিজ-টিভি-ফ্যান হাতিয়ে নেওয়া সুমন গ্রেপ্তার

০১ জুলাই ২০২৫, ০৮:২১ AM , আপডেট: ০২ জুলাই ২০২৫, ১১:২১ AM
ওসি পরিচয়ে ফ্রিজ-টিভি-ফ্যান হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার সুমন

ওসি পরিচয়ে ফ্রিজ-টিভি-ফ্যান হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার সুমন © টিডিসি ফটো

আনোয়ারায় ওসি পরিচয়ে ফ্রিজ, স্মার্ট টিভি ও সিলিং ফ্যান হাতিয়ে নেয়া মো. সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩০ জুন) বিকেলে চট্টগ্রাম নগরীর বুলু দিঘী পশ্চিম পাড় এলাকায় তার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। 

এ সময় হাতিয়ে নেওয়া ফ্রিজ, স্মার্ট টিভি ও সিলিং ফ্যান উদ্ধার করা হয়েছে। এর আগে গত শুক্রবার ওসি পরিচয়ে বন্দর সেন্টার ও বটতলী রুস্তম নামক দুটি ইলেকট্রনিক্সের দোকান থেকে পণ্যগুলো হাতিয়ে নিয়ে যান সুমন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। 

থানা সূত্রে জানা যায়, আনোয়ারা থানার ওসি পরিচয়ে দুই ব্যবসায়ী থেকে ইলেকট্রনিক্স মালামাল হাতিয়ে নেওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা থানায় অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে প্রতারককে চক্রকে ধরতে আনোয়ারা থানা পুলিশের বিশেষ টিম তথ্য প্রযুক্তি সহায়তায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। 

আরও পড়ুন: জুলাই শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন

গতকাল বিকেলে চট্টগ্রাম নগরীতে আসামির ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় হাতিয়ে নেওয়া সামগ্রী উদ্ধার করা হয়।

আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রতারণার ঘটনায় মূল পরিকল্পনাকারীকে মালামালসহ গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অন্য অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত আছে।

অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশিদের জন্য শিক্ষকতা ও গবেষণার সুযোগ দেবে যুক্তরাষ্ট্র
  • ০৩ অক্টোবর ২০২৬
চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬