জুলাই শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন

০১ জুলাই ২০২৫, ০১:০৩ AM , আপডেট: ০২ জুলাই ২০২৫, ১০:২৪ AM
মোমবাতি প্রজ্বলন

মোমবাতি প্রজ্বলন © টিডিসি ফটো

জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচির সূচনা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার (৩০ জুন) দিবাগত রাত ১১টা ৩০ মিনিটে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শিরোনামে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে ছাত্রদলের পক্ষ থেকে শুরু হয়েছে। এ সময় মোমবাতি প্রজ্বালনের পর দলটির নেতা-কর্মীরা শহীদ মিনারে দাঁড়িয়ে জাতীয় সংগীত পরিবেশন করেন এবং এক মিনিট নীরবতা পালন করেন।

এর আগে, রবিবার (২৯ জুন) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।                      

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যের বার্তা পৌঁছে দিতেই এই কর্মসূচি। দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র ও জনতার দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতা এবং বিজয়ের ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই মাসব্যাপী এই কর্মসূচির উদ্দেশ্য। শুধু স্মরণ নয়, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন উদ্যোম সৃষ্টির আহ্বানও বয়ে আনবে।

ট্যাগ: ছাত্রদল
অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশিদের জন্য শিক্ষকতা ও গবেষণার সুযোগ দেবে যুক্তরাষ্ট্র
  • ০৩ অক্টোবর ২০২৬
চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬