গ্রেপ্তার সন্ত্রাসী বাপ্পীর বাসায় মিলল ২ পিস্তল, ৬৭ রাউন্ড গুলি

৩০ জুন ২০২৫, ০৯:২৫ PM , আপডেট: ০২ জুলাই ২০২৫, ১০:৫৭ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

রাজধানীর ফকিরাপুল এলাকায় ডিবি পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার হওয়া শীর্ষ সন্ত্রাসী বাপ্পীর বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বাপ্পীর দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার (৩০ জুন) সকালে ডিবির একটি দল সাভারের রেডিও কলোনি এলাকায় তার ভাড়া বাসায় অভিযান চালায়। অভিযানে বাসা থেকে দুটি ৭.৬৫ মি.মি. বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, ৬৭ রাউন্ড গুলি এবং একটি হ্যান্ডকাফ উদ্ধার করা হয়। 

ডিবির কর্মকর্তারা জানান, ফকিরাপুলে ডিবি টিমের ওপর গুলিবর্ষণের ঘটনায় বাপ্পী সরাসরি জড়িত। তাকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বাসায় অস্ত্র ও গুলি রাখার বিষয়টি স্বীকার করে। এরপর তার দেওয়া তথ্যমতে আইনশৃঙ্খলা বাহিনী তার ভাড়া বাসায় অভিযান চালায়।

এর আগে গত ২৮ জুন রাতে গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করার পর ডিবির একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। 

আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬