কমলাপুরে ট্রেনের টয়লেটে নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, রেলওয়ের কর্মচারী আটক

২৫ জুন ২০২৫, ০৩:০৮ PM , আপডেট: ২৫ জুন ২০২৫, ১০:১২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ট্রেনের টয়লেটে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাইফুল ইসলাম (২৮) নামে রেলওয়ের এক কর্মচারীকে (ট্রেনের পিএ অপারেটর) আটক করেছে পুলিশ। বুধবার (২৫ জুন) সকাল পৌনে ৯টা থেকে সোয়া ৯টার মধ্যে  রংপুর এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।

বিষয়টি  নিশ্চিত করেছেন সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সুপার ফরহাত আহমেদ।

তিনি বলেন, ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে রংপুর এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়েছিল। এ সময় ট্রেনের টয়লেটে ওই নারী যাত্রীকে রেলওয়ের পিএ অপারেটর সাইফুল ইসলাম ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী বিষয়টি ট্রেনে দায়িত্বরত রেলওয়ে পুলিশকে জানান। পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা সাইফুলকে আটক করেন।  

তিনি আরও বলেন, বগুড়ার সান্তাহার জংশন স্টেশনে পৌঁছানোর পর ভুক্তভোগী ও অভিযুক্তকে নামিয়ে নেওয়া হবে। পরে তাদের ঢাকার কমলাপুরে ফেরত পাঠানো হবে। ঘটনাস্থল যেহেতু কমলাপুর, সেহেতু সেখানেই মামলা করা হবে।  

অবশেষে টি-টোয়েন্টি অধিনায়ক বেছে নিল বিসিবি
  • ১৮ অক্টোবর ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটি শিশু আইন, ২০১৩ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
  • ১৮ অক্টোবর ২০২৬
এআইইউবিতে কম্পিউটিং অ্যাডভান্সমেন্টবিষয়ক আন্তর্জাতিক সম্মেল…
  • ১৮ অক্টোবর ২০২৬
নগদের দুর্গাপূজার কেনাকাটায়  শ্রীলংকা বেড়ানোর সুযোগ
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রতিমন্ত্রী পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্…
  • ১৮ অক্টোবর ২০২৬
তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সারের স্ক্রিনিং চালুর উদ্যোগ সরকা…
  • ১৮ অক্টোবর ২০২৬