জেলে ছদ্মবেশে মাদক পাচার, দুই বিদেশি নাগরিক আটক

১৯ জুন ২০২৫, ০৪:৩১ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০৪:৩২ PM
বিজিবির হাতে আটক দুই বিদেশি নাগরিক

বিজিবির হাতে আটক দুই বিদেশি নাগরিক © টিডিসি সম্পাদিত

কক্সবাজার টেকনাফের নাফ নদীতে জেলে ছদ্মবেশে মাদক পাচারের সময় মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটকরা হলেন—মিয়ানমারের মংডুর ডেইল পাড়ার মো. ইলিয়াসের ছেলে মো. জুবায়ের (২০) এবং একই গ্রামের মৃত ইসলামের ছেলে নুরুল আমিন (২২)। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।

তিনি জানান, গোয়েন্দা সূত্রে জানা যায়, গতকাল বুধবার (১৮ জুন) নাজিরপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মিয়ানমার থেকে কিছু ব্যক্তি মাছ ধরার ছদ্মবেশে নাফ নদী পেরিয়ে বাংলাদেশের জেলে সেজে অবস্থানরত দোসরদের কাছে বিপুল পরিমাণ মাদক হস্তান্তরের চেষ্টা করবে।

পরিস্থিতির বিবেচনায় নদী ও তীরবর্তী কয়েকটি কৌশলগত স্থানে দ্রুত বিশেষ টহল মোতায়েন করা হয়। এরপর আনুমানিক ১১টার দিকে নদীতে একটি নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবির নৌ টহল দলগুলো তড়িৎগতিতে তাদের পিছু ধাওয়া করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালানোর চেষ্টা করলেও বাংলাদেশের জলসীমার আনুমানিক ১০০ গজ ভেতরে বিজিবির অভিযানিক দল নৌকাটি মিয়ানমারের দুই নাগরিকসহ আটক করে।

তিনি আরও জানান, বিজিবি তল্লাশি চালিয়ে নৌকার পাটাতনের নিচে জালের ভেতর বিশেষভাবে মোড়কজাত অবস্থায় লুকানো ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে। অভিযানে আটককৃতরা মিয়ানমারের নাগরিক।

আশিকুর রহমান আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে, তারা ইয়াবার চালানটি মিয়ানমার থেকে এনে নদীতে মাছ ধরার অজুহাতে অপেক্ষমাণ বাংলাদেশি সহযোগীদের কাছে হস্তান্তরের পরিকল্পনা করেছিল। ঘটনার সঙ্গে জড়িত বাংলাদেশিদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে।

জাতীয় দলে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির দায় স্বীকার, অভিযুক্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদের যুক্তরাষ্ট্রে থাকার মেয়াদ কমা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১৪ বছরেও ফেরেনি শিবির নেতা ওয়ালিউল্লাহ, অপেক্ষায় বৃদ্ধ মা-ব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চলন্ত ট্রেনের ছাদে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ছুরিকাঘাত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9