মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২৫

১৩ জুন ২০২৫, ০৫:২৩ PM , আপডেট: ১৪ জুন ২০২৫, ০৯:২৮ PM
দুই গ্রামের সংঘর্ষ

দুই গ্রামের সংঘর্ষ © টিডিসি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এবং ঘটনাস্থল থেকে প্রায় অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করে।

শুক্রবার (১৩ জুন) সকালে কোটালীপাড়া উপজেলার মাঝবাড়ি ও বংকুরা গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, বংকুরা গ্রামের রিয়াজুল শেখ ভাঙারি ব্যবসার জন্য কুশলা ইউনিয়নের কান্দি গ্রামের ফারুক হোসেনের কাছ থেকে টাকা ধার নেন। নির্ধারিত সময়ে টাকা না পেয়ে ফারুক বিষয়টি তার শ্বশুর মাঝবাড়ি গ্রামের আলিনুর দাঁড়িয়াকে জানান। পরে আলিনুর লোকজন নিয়ে রিয়াজুলের কাছে টাকা চাইতে গেলে উভয়পক্ষে কথা কাটাকাটি হয়। এর জেরে সকাল সাড়ে ৯টার দিকে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রায় দুই ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে ইটপাটকেল ছোড়াছুড়িতে অন্তত ২৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। পরে ফাঁকা গুলি ছুড়ে এবং অতিরিক্ত বাহিনী পাঠিয়ে পরিস্থিতি শান্ত করে।

আহতদের কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬