© লোগো
যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছালছাবিল আহমেদ জিসানসহ ৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। চাঁদার টাকা না পেয়ে ওয়েল্ডিং মিস্ত্রিকে পিটিয়ে হত্যার দায়ে এই মামলা করা হয়েছে।শুক্রবার নিহতের বড় ভাই নয়ন চৌধুরী সাজু বাদী হয়ে এ মামলা করেন।
জিসান ছাড়া অন্য আসামীরা হলেন— হামিদপুরের খায়রুলের ছেলে পাভেল, মিশনপাড়া এলাকার ছোট খোকনের ছেলে রাব্বি, একই এলাকার খোকনের ছেলে রনিসহ অজ্ঞাতপরিচয় ৪ থেকে ৫ জনকে আসামি করা হয়েছে।
নিহতের বাবা স্বপন চৌধুরী এবং স্থানীয়দের অভিযোগ, যশোর শহরের পুলিশ লাইন টালিখোলায় ‘ভাই ভাই ওয়েল্ডিং’ নামে তার ছেলের একটি ওয়েল্ডিং কারখানা আছে। তার দুই ছেলে ওই কারখানাটি চালায়। তবে সম্প্রতি যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিসান তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবি করা চাঁদা না দেওয়ায় বুধবার রাতে শহরের চুয়াডাঙ্গা বাসস্টান্ডে সাজুকে একা পেয়ে জিসানের নেতৃত্বে ৮/১০জন সন্ত্রাসী হামলা করে। পরে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে তার মৃত্যু হয়।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বলেন, হত্যার ঘটনায় মামলা হয়েছে, আসামিদের গ্রেফতার অভিযান চলছে।