জাবি ছাত্রলীগ সেক্রেটারির বিরুদ্ধে নেত্রী লাঞ্ছনার অভিযোগ

১৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:৪৭ PM
জাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চল

জাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চল

সাম্প্রতিক সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চল ও সাবেক সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেলের মধ্যে হাতাহাতির ঘটনার জের না কাটতেই এবার চঞ্চলের বিরুদ্ধে লাঞ্ছনার অভিযোগের আঙ্গুল তুলেছেন রাজীবের স্ত্রী। বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর লিখিত অভিযোগ করেন রাজিবের স্ত্রী সাদিয়া ইসলাম তন্বি। তিনি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক। তিন্বি ভূগোল ও পরিবেশ বিভাগের ছাত্রী।

তিন্বির লিখিত অভিযোগে অভিযুক্তরা হলেন, ‘ছাত্রলীগ সম্পাদক এস এম আবু সুফিয়ান চঞ্চল, সাংগঠনিক সম্পাদক অভিষেক মণ্ডল, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক নিলাদ্রী শেখর মজুমদার, ছাত্রলীগ কর্মী নেজাম উদ্দীন নিলয় ও সাজু।

আরো দেখুন: সংঘর্ষের পর থমথমে ক্যাম্পাস, অতিরিক্ত পুলিশ মোতায়েন (ভিডিও)

অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, বুধবার বিকেল পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে রাজিবের (অভিযোগকারীর স্বামী) সাথে ফুল কিনছিলেন তন্বি। এসময় চঞ্চল তার অনুসারীদের নিয়ে এসে গাড়ির ড্রাইভারকে মারধর করে। পরবর্তীতে তারা রাজিবকে লাঞ্ছিত করে। সেসময় তাদেরকে বাধা দিতে গেলে চঞ্চল ও তার অনুসারীরা তন্বিকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ধাক্কা দিয়ে ফেলে দেয়।

এ ব্যাপারে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখা সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চল বলেন, ‘আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও মিথ্যাচারে সাজানো। আমার বিরুদ্ধে এটি একটি ষড়যন্ত্র।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রকটর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘এ ধরনের কোন অভিযোগ এখনো হাতে পাইনি। তবে বুধবারের সংঘর্ষের ঘটনার প্রাথমিক প্রতিবেদন আমরা ইতিমধ্যে প্রশাসনের কাছে জমা দিয়েছে। যদি অভিযোগ পাই তাহলে সে অনুযায়ী তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

প্রসঙ্গত, বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়েন জাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আবু সুফিয়ান চঞ্চল এবং সাবেক সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেলের অনুসারীরা। এসময় ছাত্রলীগ নেতাকর্মীরা দেশীয় অস্ত্র, লাঠিসোটা নিয়ে ধাওয়া পাল্টা ও ইট-পাটকেল ছুড়তে থাকেন। এছাড়াও সংঘর্ষ চলাকালে ছয় রাউন্ড গুলি ছোড়া হয়েছে বলেও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা সূত্রে জানা যায়। সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ ছয়জন আহত হয়েছেন।

সমালোচকরাও বুঝতে পারছেন, আমাদের প্রণীত আইনগুলো ভালো ছিল: আস…
  • ০৬ এপ্রিল ২০২৬
রাজবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু
  • ০৬ এপ্রিল ২০২৬
সরকারের প্রথম একনেক সভা শুরু, অনুমোদনের অপেক্ষায় ১৭ প্রকল্প 
  • ০৬ এপ্রিল ২০২৬
পে স্কেল চেয়ে দ্বিতীয় দিনের কর্মসূচিতে সরকারি কর্মচারীরা, প…
  • ০৬ এপ্রিল ২০২৬
নওগাঁয় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের ২ পা বিচ্ছ…
  • ০৬ এপ্রিল ২০২৬
দেশে স্বর্ণের দামে বড় পতন
  • ০৬ এপ্রিল ২০২৬