এপ্রিল মাসে ৩৩২ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার

০৪ মে ২০২৫, ০৬:২৩ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:০৮ PM
বাংলাদেশ মহিলা পরিষদ

বাংলাদেশ মহিলা পরিষদ © সংগৃহীত

২০২৫ সালের এপ্রিল মাসে সারাদেশে ১৬৯ জন কন্যাশিশু ও ১৬৩ জন নারীসহ মোট ৩৩২ জন নারী ও কন্যা নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৮৩ জন কন্যাসহ মোট ১১১ জন।

বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদ দেশের ১৫টি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ তথ্য সংগ্রহ করেছে। সোমবার (৫ মে) মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানুর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এপ্রিল মাসে ১৬ জন কন্যাসহ ২৪ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ১ কন্যাসহ ৫ জনকে। ধর্ষণের পর আত্মহত্যা করেছেন ২ কন্যা। ধর্ষণের চেষ্টা করা হয়েছে আরও ২২ জন কন্যাসহ ২৯ জনকে। এছাড়াও যৌন নিপীড়নের শিকার হয়েছেন ১০ জন কন্যাসহ ১২ জন, উত্ত্যক্তের শিকার হয়েছেন ৪ জন কন্যা।

মারাত্মক সহিংসতা ও হত্যার ঘটনায় দেখা যায়, এপ্রিল মাসে বিভিন্ন কারণে ১৫ জন কন্যাসহ ৬০ জনকে হত্যা করা হয়েছে। হত্যার চেষ্টা করা হয়েছে ২ জনকে। রহস্যজনক মৃত্যুর শিকার হয়েছেন ৫ জন কন্যাসহ ২৪ জন। আত্মহত্যা করেছেন ৬ জন কন্যাসহ ২৪ জন নারী, যার মধ্যে আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছেন ১ জন কন্যাসহ ২ জন।

অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ১ জনের, অগ্নিদগ্ধ হয়েছেন আরও ১ জন।

যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন ১২ জন নারী, এর মধ্যে ৩ জনকে হত্যা করা হয়েছে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ১৭ জন, যার মধ্যে ৪ জন কন্যা। পারিবারিক সহিংসতায় আহত হয়েছেন আরও ৩ জন।

গৃহকর্মী হিসেবে কাজ করা অবস্থায় ২ নারীর হত্যার ঘটনা ঘটেছে। অপহরণের শিকার হয়েছেন ৭ জন কন্যাসহ ৯ জন, অপহরণের চেষ্টা হয়েছে আরও ২ জন কন্যার ক্ষেত্রে।

সাইবার অপরাধের শিকার হয়েছেন একজন, এবং বাল্যবিবাহের চেষ্টা হয়েছে অন্তত ৪টি ঘটনায়। এছাড়া ২ জন কন্যাসহ ১০ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন বলে জানিয়েছে মহিলা পরিষদ।

আইডিকলে সহকারী ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
নিউগিনি প্রোপার্টিজে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আটক চবি ছাত্রকে জিজ্ঞাসাবাদের সময় সাবেক ছাত্রলীগ নেতার ভিডি…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ট্যুরিস্ট পুলিশে ১০ পদে নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকসহ ১৪ পদে চাকরি দেবে বুটেক্স, আবেদন শুরু ৩০ সেপ্টেম্বর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬