টিকটক করতে গিয়ে বিএসএফের হাতে ধরা, ৮ ঘণ্টা পর ফেরত

০৩ মে ২০২৫, ০৭:৫২ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:১৬ PM
দুই বাংলাদেশিকে ফেরত

দুই বাংলাদেশিকে ফেরত © সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া এসএসসি পরীক্ষার্থীসহ দুই বাংলাদেশিকে আট ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে বুড়িমারী স্থলবন্দরের জিরো পয়েন্টে বিজিবি–বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়।

ফেরত আসা দুজন হলেন—লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার মোস্তাক হোসেনের ছেলে এসএসসি পরীক্ষার্থী রিমন এবং বগুড়া শহরের বাসিন্দা সাইফুল ইসলামের ছেলে সাজেদুল ইসলাম। তাদের মধ্যে মামা-ভাগ্নে সম্পর্ক রয়েছে।

বিজিবি সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে আন্তর্জাতিক সীমান্তের ৮২৫ নম্বর মেইন পিলারের ১ নম্বর সাবপিলার সংলগ্ন এলাকায়, কাঁটাতারের বাংলাদেশ অংশ থেকে মাত্র কয়েক গজ দূরে অবস্থিত ভারতের একটি চা বাগানে টিকটকের ভিডিও করছিলেন রিমন ও সাজেদুল। এ সময় টহলরত বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যান।

ঘটনার পরপরই বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেয় এবং বিএসএফের সঙ্গে যোগাযোগ করে। পরে রাতে পতাকা বৈঠকের মাধ্যমে দুই বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

ফেরত আসার পর রিমন ও সাজেদুল জানান, দেশে পৌঁছানোর পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা নিরাপদে ও দ্রুততম সময়ে ফিরিয়ে আনার জন্য বিজিবির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয় বাসিন্দারা ও ভুক্তভোগীদের পরিবার বিজিবির এই দ্রুত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন। তারা জানান, সীমান্ত এলাকায় এমন তৎপরতা ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সহায়ক হবে।

ট্যাগ: বিজিবি
স্কুল-কলেজের প্রধান শিক্ষক-অধ্যক্ষদের জন্য মাউশির নির্দেশনা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
রাবির জুলাই-৩৬ হলে ৪৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
টেবিল টেনিস খেলোয়ার খই খইয়ের রাজসিক বিদায়
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দূরত্ব থাকার পরও বিদ্যালয়ে নিয়মিত যাওয়া ছাত্রীদের সাইকেল দে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রি করায় ইউপিএলের বিক্রয়কেন্দ্রে …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
নরসিংদী সিভিল সার্জনের কার্যালয়ে ১১৭ পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬