চট্টগ্রামে কোচিং সেন্টার মালিককে অর্থদণ্ড

০৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:০৮ PM

© সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলীর চরলাক্ষ্যা এলাকায় অভিযান পরিচালনা করেছে মো. সোহেল (২৭)কে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত সোহেল নলেজ পার্ক টিচিং পয়েন্ট নামে এক কোচিং সেন্টারের মালিক। সরকারি নির্দেশনা অমান্য করার দায়ে তাকে এ অর্থদণ্ড প্রদান করেন।

শনিবার চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান এ দণ্ডাদেশ প্রদান করেন। একইসঙ্গে সরকার নির্দেশিত সময়ে কোচিং চালু না রাখার মুচলেকা নেওয়া হয়।

মো. আলী হাসান জানান, এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে ২৭ জানুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা জারি করেছে সরকার। কিন্তু সরকারি এ নির্দেশনা অমান্য করে মো. সোহেল (২৭) নামের এক ব্যক্তি নলেজ পার্ক টিচিং পয়েন্ট নামের কোচিং সেন্টারে শিক্ষার্থীদের পড়াচ্ছিলেন।

তিনি বলেন, অভিযানে র‌্যাবের এএসপি কাজী তারেক অজিজসহ র‌্যাব সদস্যরা অংশ নেন।

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘গ্লোবাল আইটি ক্যারিয়ারস অ্যান্ড স…
  • ০১ এপ্রিল ২০২৬
পে-স্কেলের বাস্তবায়ন দাবিতে ৬ দিনের কর্মসূচি ঘোষণা সরকারি ক…
  • ০১ এপ্রিল ২০২৬
হামসহ ১০ রোগের টিকা সংকট, দ্রুত সমাধানের আশ্বাস স্বাস্থ্য স…
  • ০১ এপ্রিল ২০২৬
যে শর্তে যুদ্ধ শেষ করতে চায় ইরান
  • ০১ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ৯ শিশুর শরীরে হাম সনাক্ত, হাসপাতালে ভর্তি ৫
  • ০১ এপ্রিল ২০২৬
সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence