এসএসসি পরীক্ষার্থীর ছুরিকাঘাতে রিকশাচালকের মৃত্যু

০১ মে ২০২৫, ১০:০৫ AM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৫:০৮ PM

© সংগৃহীত

নাটোরে সালমান (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর বিরুদ্ধে খোরশেদ আলম (৫৫) নামে এক রিকশাচালককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ছয়টার দিকে সদর উপজেলার তেগাছি এলাকায় এ ঘটনা ঘটে। 

বৃহস্পতিবার (১ মে) দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান। 

জানা গেছে, অভিযুক্ত সালমান একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে। সে দিঘাপতিয়া পিএন উচ্চ বিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকালে সালমানের বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ আনেন নিহত খোরশেদ আলম। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে সালমান সন্ধ্যায় খোরশেদ আলমকে কুপিয়ে জখম করে তার বাড়ির পাশে ফেলে রেখে যায়। পরে খোরশেদ আলমের আত্মীয়-স্বজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। 

এ বিষয়ে নাটোর সদর থানার (ওসি) মাহাবুর রহমান বলেন, এ ঘটনায় নিহতের স্ত্রী বাদি হয়ে সালমান ও জনি নামে দুই জনের বিরুদ্ধে মামলা করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত এখন কাউকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশ গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। 

পোস্ট-বাজেট সিম্পোজিয়ামের আয়োজন করল স্টামফোর্ড ইউনিভার্সিটি
  • ২৭ জুন ২০২৬
জাহানারা ইমামকে ‘জাহান্নামের ইমাম’ বললেন রাকসুর সংস্কৃতি সম…
  • ২৭ জুন ২০২৬
পাবনায় ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক ২
  • ২৭ জুন ২০২৬
উচ্চশিক্ষায় কানাডার জনপ্রিয় ৬ স্কলারশিপ
  • ২৭ জুন ২০২৬
জাবির ৪৩তম সিনেট অধিবেশন শুরু, সাড়ে তিন দশক পর অংশ নিলেন শি…
  • ২৭ জুন ২০২৬
১৩ দেশের গবেষকদের অংশগ্রহণে পাবিপ্রবিতে আন্তর্জাতিক কনফারেন…
  • ২৭ জুন ২০২৬