জামিন পেলেন শেখ হাসিনার সাবেক সামরিক সচিব সালাহ উদ্দিন মিয়াজী

০১ মে ২০২৫, ০৮:৪১ AM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৫:০৮ PM
সালাহ উদ্দিন মিয়াজী

সালাহ উদ্দিন মিয়াজী © সংগৃহীত

ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক সচিব ও ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সালাহ উদ্দিন মিয়াজীকে জামিন দিয়েছেন আদালত। 

বুধবার (৩০ এপ্রিল) বিকেলে ঝিনাইদহ জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মশিয়ূর রহমান। তিনি বলেন, বয়স বিবেচনা ও সরকারি হাসপাতাল থেকে অসুস্থতার সার্টিফিকেট দেওয়ার পর সিনিয়র জেলা ও দায়রা জজ এমরান হোসেন চৌধুরী তাকে জামিন দেন।

তিনি আরও বলেন, সালাহ উদ্দিন মিয়াজীর নামে দেশের কোনো থানায় মামলা নেই। এমনকি তিনি দুই মাসের বেশি সময় ধরে কারাগারে থাকলেও তার বিরুদ্ধে পুলিশ এমনকি তার নির্বাচনী এলাকার কোন সংক্ষুব্ধ ব্যক্তি মামলা করেনি।

প্রসঙ্গত, গত ১৯ ফেব্রুয়ারি রাতে যশোরের নিজস্ব রিসোর্ট থেকে সালাহ উদ্দিন মিয়াজীকে গ্রেফতার করে যৌথবাহিনী। ওই দিনই রাত ৩টার দিকে বিশেষ নিরাপত্তায় ঝিনাইদহ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় তাকে। জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। বিএনপি অফিসে অগ্নিসংযোগ মামলায় সালাহ উদ্দিন মিয়াজীকে পুলিশ দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ঝিনাইদহ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সালাহউদ্দিন মিয়াজী। এর আগে, ২০১৫ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিবের দায়িত্ব পালন করেন তিনি।

‘ডমেস্টিক থ্রি’ ট্রফির সহকারী কোচ যে ১২ জন
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মাদক ও বাল্যবিবাহ নিয়ে ‘হ্যালো ডিসি’তে তথ্য দিলেই মিলবে পুর…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আন্দোলনের অষ্টম দিনে চুয়েট শিক্ষার্থীদের মুখোশ মিছিল ও আইড…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
শহীদ আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়নে কোটি টাকা দেওয়ার …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
পশ্চিম এশিয়ার যুদ্ধ ও বিশ্ব মিডিয়ার নৈতিকতা নিয়ে জবিতে আন্ত…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘ডি থ্রি’ ট্রফির ৬ দলের প্রধান কোচ চূড়ান্ত
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬