মাদরাসা ছাত্রীকে অপহরণ, বিএনপি ও ছাত্রদলের ৬ নেতার বিরুদ্ধে মামলা

৩০ এপ্রিল ২০২৫, ০৭:০৬ PM , আপডেট: ২৩ জুন ২০২৫, ০৪:৩৫ PM

© টিডিসি ফটো

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক মাদরাসা ছাত্রী অপহরণের ঘটনায় বাট্টাজোড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিটন আকন্দ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইসরাফিল আকন্দসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) ভুক্তভোগীর বাবা বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার করে।

গত রবিবার বাট্টাজোড় মীর কামাল হোসেন দাখিল মাদরাসার সামনে থেকে ১৪ বছর বয়সী ওই ছাত্রীকে অপহরণ করা হয়। অপহরণের মূল হোতা হিসেবে ধানুয়া কামালপুর ইউনিয়নের মাঝ গেদরা গ্রামের রফিকুল ইসলামের ছেলে শাহীন মিয়াকে চিহ্নিত করা হয়েছে।

অপহরণের পর, বিএনপি নেতা লিটন আকন্দ ও ছাত্রদল নেতা ইসরাফিল আকন্দ ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন এবং ভুক্তভোগীর বাবাকে মীমাংসার জন্য চাপ প্রয়োগ করেন। তিনি মীমাংসায় রাজি না হলে, তাকে অজ্ঞাত স্থানে নিয়ে মারধর করা হয়।

মামলায় অপহরণ ও নারী ও শিশু নির্যাতন দমন আইনে লিটন আকন্দ, ইসরাফিল আকন্দ, শাহীন মিয়াসহ ছয়জন এবং অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামি করা হয়েছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, ‘অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এই ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি উঠেছে।’

ঈদে নতুন কাপড় পরিধানে যে দোয়া পড়বেন
  • ২১ মার্চ ২০২৬
ভর্তি পরীক্ষা নয়, লটারির মাধ্যমেই হবে মেধার সুষম বণ্টন
  • ২১ মার্চ ২০২৬
ঈদের আনন্দ ছোটবেলার স্মৃতি আর এখনকার অনুভূতি
  • ২১ মার্চ ২০২৬
ঈদের দিন নামাজে যাওয়ার আগে ও পরে ১০ আমল
  • ২১ মার্চ ২০২৬
ঈদের আগের রাতে রাজধানীতে ছুরিকাঘাতে প্রাণ গেল স্কুলছাত্রের
  • ২১ মার্চ ২০২৬
রাজধানীতে কখন কোথায় ঈদ জামাত
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence