৭ দিনের রিমান্ডে অভিনেতা সিদ্দিক

৩০ এপ্রিল ২০২৫, ০৩:৫১ PM , আপডেট: ২৩ জুন ২০২৫, ০৪:৩৭ PM
অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক

অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক © সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদারকে হত্যাচেষ্টার মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে ৭ দিনের রিমান্ডে মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার (৩০ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহ’র আদালত শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন। 

এ দিন ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার সাব-ইন্সপেক্টর (এসআই) আব্দুস সালাম। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।  

মামলার এজাহার অনুযায়ী, গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর গুলশানের শাহজাদপুরে কনফিডেন্স টাওয়ারের সামনে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এতে ভ্যানচালক জব্বার আলী হাওলাদার গুলিবিদ্ধ হন। এই ঘটনায় তিনি গুলশান থানায় একটি মামলা করেন, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৯ জনকে আসামি করা হয়। 

গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে রাজধানীর বেইলি রোড দিয়ে যাওয়ার সময় কিছু যুবক অভিনেতা সিদ্দিককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরে রমনা থানা থেকে তাকে গুলশান থানায় হস্তান্তর করা হয়।

 

বাড়ল পূজার ছুটি, টানা ৭ দিনের ছুটির সুযোগ মিলবে যেভাবে
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
শরতের রঙে-রূপে মায়াবী এখন মাভাবিপ্রবি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মর্গের পচা গন্ধে অতিষ্ঠ শেকৃবি শিক্ষার্থীরা, বাড়ছে স্বাস্থ্…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
২ দশক পর ইরাক থেকে সৈন্য প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র 
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে হবে:…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
নিউ হরাইজন ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুলে আন্তর্জাতিক ডট দ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬