নিখোঁজের দুই দিন পর মাদরাসা শিক্ষকের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১

২৯ এপ্রিল ২০২৫, ০৫:০০ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:২৭ PM
নিহত শিক্ষক শেখ আল আজাদ

নিহত শিক্ষক শেখ আল আজাদ © টিডিসি সম্পাদিত

ফরিদপুরের মধুখালী উপজেলায় নিখোঁজের দুই দিন পর শেখ আল আজাদ (৬০) নামে এক মাদরাসা শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার জাহাপুর ইউনিয়নের কঠুরাকান্দী গ্রামের একটি ভুট্টা ক্ষেতে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

জানা যায় শেখ আল আজাদ চরবামুন্দী ইয়াছিন দাখিল মাদরাসার সহকারী শিক্ষক ছিলেন। পাশাপাশি তিনি মধুখালী উপজেলা কৃষক দলের সদস্য সচিব তানভির আহমেদ শিমুলের বাবা।

এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ রাসেল সেখ (৪০) নামে এক যুবককে আটক করেছে। তিনি একই উপজেলার চরবামুন্দী গ্রামের বাসিন্দা এবং মো. সোহরাব সেখের ছেলে। প্রযুক্তির সহায়তায় চিহ্নিত করার পর তাকে আটক করে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে নিহত শেখ আল আজাদের মরদেহ কোথায় পুঁতে রাখা হয়েছে। পরে তার দেখানো স্থানেই ভুট্টা ক্ষেতের মাটির নিচ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল সকালে নিয়মিত মাদরাসায় যান শেখ আল আজাদ। দুপুরে ক্লাস শেষে বের হলেও আর বাড়ি ফেরেননি। সন্ধ্যা পর্যন্ত খোঁজ না পেয়ে পরিবার মধুখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। এরপর থেকে পুলিশ তদন্তে নামে এবং সন্দেহভাজন হিসেবে রাসেল সেখকে নজরদারিতে রাখে।

পুলিশ জানায়, নিহত শেখ আল আজাদের দ্বিতীয় স্ত্রীর সঙ্গে কোনো পারিবারিক জটিলতা এই হত্যাকাণ্ডের পেছনে ভূমিকা রেখেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মধুখালী থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুলিশ সব সম্ভাবনাই খতিয়ে দেখছে।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. নুরুজ্জামান জানান, তদন্তের একপর্যায়ে রাসেল সেখকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেওয়া তথ্যমতে ভুট্টা ক্ষেত থেকে লাশ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের পেছনে পারিবারিক কলহ ও ব্যক্তিগত দ্বন্দ্ব জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরও একটি ঈদ ক্যাম্পেই কাটল রোহিঙ্গাদের, ফেরার স্বপ্ন অধরা
  • ২১ মার্চ ২০২৬
ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে ফের হামলা চালিয়েছে যুক্তর…
  • ২১ মার্চ ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াত নেতাদের ঈদের শুভেচ্ছা বিনি…
  • ২১ মার্চ ২০২৬
ঈদের আনন্দে নেমে এলো শোকের ছায়া, ভাসমান সেতু ভেঙে প্রাণ গেল…
  • ২১ মার্চ ২০২৬
আইআরজিসির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলা চা…
  • ২১ মার্চ ২০২৬
ঈদেও ক্যাম্পাস ছাড়েননি বিসিএস পরীক্ষার্থীরা, আনন্দ ভাগাভাগি…
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence