খুলনা বাটা শোরুমে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আরও ৫ জন গ্রেফতার

০৯ এপ্রিল ২০২৫, ১২:১৭ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:২১ PM
গ্রেফতার ৫ জন

গ্রেফতার ৫ জন © সংগৃহীত

গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বৈশ্বিক হরতালের সমর্থনে আয়োজিত বিক্ষোভ থেকে খুলনায় সংঘটিত ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আরও পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গত রবিবার (৭ এপ্রিল) সন্ধ্যায় খুলনা মহানগরীর ময়লাপোতা কেডিএ অ্যাভিনিউয়ে কেএফসি ফুড কোর্ট এবং শিববাড়ি মোড়ে হোটেল টাইগার গার্ডেনের নিচতলায় অবস্থিত বাটা শোরুমে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। তারা কেএফসির আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রী এবং বাটা শোরুমের জুতা ভাঙচুর ও লুট করে নিয়ে যায়। 

পুলিশ জানায়, ঘটনার পর খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) সাঁড়াশি অভিযান চালিয়ে মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল পর্যন্ত ৩১ জনকে আটক করে। এরপর হামলার সময় ধারণ করা ভিডিও ফুটেজ ও সিসিটিভি বিশ্লেষণের ভিত্তিতে সোমবার রাতে আরও ৫ জনকে গ্রেফতার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে বাটার লুট হওয়া তিন জোড়া জুতা ও একটি লেডিস ব্যাগ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং পুরো ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ট্যাগ: পুলিশ
আরও এক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রশিক্ষণে চেয়ারম্যানস ও ডিজিস অ্যাওয়ার্ড পেলেন ১০ শিক্ষক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
পিরোজপুর পৌরসভা কার্যালয়ে নতুন বেতন স্কেলে বিভিন্ন পদে চাকর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
র‍্যাগিংয়ের ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৪ বিভাগের ৪৮ শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাটনফোন যুগের ট্রেন্ড, যেভাবে যুক্ত হবেন আপনিও
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউর রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬