নেত্রকোনায় শিশুকে ধর্ষণের অভিযোগ

০৯ এপ্রিল ২০২৫, ১২:৪৩ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:২১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নেত্রকোনার আটপাড়া উপজেলায় ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে অন্তর মিয়া নামে এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত যুবক অন্তর মিয়া (২১) উপজেলার নারাচাতল গ্রামের রোকন মিয়ার ছেলে।

শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অন্তর মিয়া ওই শিশুর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অন্তর মিয়া পালিয়ে যান। পরে রাত একটার দিকে শিশুটিকে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নেত্রকোনা সদর হাসপাতালে রেফার্ড করেন।

আরও পড়ুন: এসএসসি পরীক্ষা শুরু কাল, পরীক্ষার্থীদের মানতে হবে যে ১৪ নির্দেশনা

স্থানীয় ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আজিজুল হক বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমি শিশুটির বাড়িতে যাই। শিশুটির শরীর ও মুখমণ্ডলে আঘাতের চিহ্ন আছে। তাকে ধর্ষণের আলামত রয়েছে।’

এ বিষয়ে আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) প্রদীপ কুমার চক্রবর্তী বলেন, ‘আমি খবর পেয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে যাই এবং শিশুটি ও তার পরিবারের সঙ্গে কথা বলি। অভিযুক্ত যুবককে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান চলমান।’

সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় নতুন নির্দেশনা জারি
  • ৩১ মার্চ ২০২৬
এইচএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence