খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, মসজিদের ইমাম গ্রেপ্তার

০৮ এপ্রিল ২০২৫, ১২:৩২ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:৪৪ PM
গ্রেপ্তার ইমাম মুফতি এবাদুল ইসলাম ফরিদী

গ্রেপ্তার ইমাম মুফতি এবাদুল ইসলাম ফরিদী © টিডিসি

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টের কমেন্টে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে হওয়া মামলায় মসজিদের এক ইমামকে গ্রেপ্তার করেছে ঢাকার আশুলিয়া থানা-পুলিশ।

গ্রেপ্তার ইমাম মুফতি এবাদুল ইসলাম ফরিদী নামের ওই ব্যক্তিকে সোমবার (৭ এপ্রিল) রাতে বরিশাল থেকে গ্রেপ্তারের পর 
আজ মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে আশুলিয়া থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়।

আরও পড়ুন: মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘বায়োমেট্রিক' চালু না করলে ব্যবস্থা

মামলার বাদী সাভারের আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি আতাউর রাহিম। তিনি এজাহারে উল্লেখ করেন, গত ৫ এপ্রিল ওই ইমাম তার ফেসবুক আইডি থেকে একটি পোস্টের কমেন্ট বক্সে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। ওই কমেন্ট নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও ভাবমূর্তিক্ষুণ্ন হয়। এ কারণে তিনি এই ঘটনায় আশুলিয়া থানায় একটি সাইবার নিরাপত্তা আইনে মামলা করেন।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।

ব্যবসায়ীদের জন্য বাধ্যতামূলক বাংলা কিউআর, জেনে নিন আবেদন পদ…
  • ০২ জুলাই ২০২৬
এনএসইউর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মনোনীত হলেন আজিজ আল কায়…
  • ০২ জুলাই ২০২৬
জুলাইয়ের প্রতিটি ঘটনা, তথ্য, ইতিহাস সংরক্ষণ করা রাষ্ট্রীয়…
  • ০২ জুলাই ২০২৬
খামেনির জানাজায় অংশ নিতে ঢাকা ত্যাগ করেছেন স্পীকার হাফিজ উদ…
  • ০২ জুলাই ২০২৬
অক্টোবর থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, যা বলছে ইসি
  • ০২ জুলাই ২০২৬
বিশ্বকাপে যে অভিশাপ তাড়া করছে রোনালদোকে
  • ০২ জুলাই ২০২৬