ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগে বাসার মালিক গ্রেপ্তার

০৭ এপ্রিল ২০২৫, ০৩:২৩ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৩:৪০ PM
নেত্রকোনা থানা

নেত্রকোনা থানা © সংগৃহীত

নেত্রকোনায় ভাড়াটিয়া এক গৃহবধূকে (৩৭) ধর্ষণের অভিযোগে আনোয়ার হোসেন (৪৭) নামের বাসার এক মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় শহরের পারলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার আনোয়ার পৌরসভার পারলা এলাকার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই গৃহবধূ তার স্বামীসহ পরিবারের সদস্যদের নিয়ে আনোয়ারের বাসায় ভাড়া থাকেন। সম্প্রতি আনোয়ার ওই নারীকে প্রেমের প্রস্তাব দেন; কিন্তু তিনি এতে রাজি না হওয়ায় আনোয়ার তার ওপর ক্ষিপ্ত হন। কয়েক মাস ধরে আনোয়ার নিজ বাসায় ভেষজ ওষুধের মাধ্যমে কবিরাজি চিকিৎসা করে আসছিলেন। ২৩ মার্চ বেলা ১১টায় ওই নারীকে আনোয়ার চিকিৎসার নাম করে ভেষজ ওষুধ সেবন করান। একপর্যায়ে ওই নারী অচেতন হয়ে পড়লে আনোয়ার তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়। পরে জ্ঞান ফিরলে ওই নারীকে আনোয়ার বিষয়টি কাউকে না জানাতে প্রাণনাশের হুমকিসহ ভয় দেখান। এরপর ২৪ ও ২৫ মার্চ তাকে আবারও ধর্ষণ করেন আনোয়ার।

আরও পড়ুন: ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে রাজু ভাস্কর্যে বিক্ষোভ

রোববার সকালে বিষয়টি ওই নারী তার স্বামীকে জানান। পরে তার স্বামী স্থানীয় ব্যক্তিদের জানালে তারা আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন। পরে ওই নারী ও তার স্বামী রোববার বিকালে নেত্রকোনা মডেল থানায় গিয়ে পুলিশকে সবকিছু খুলে বলেন। পুলিশ অভিযান চালিয়ে সন্ধ্যায় অভিযুক্ত আনোয়ারকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। পরে ওই নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

পুলিশ হেফাজতে থাকায় এ ব্যাপারে আনোয়ারের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে আনোয়ারের এক স্বজন বলেন, ‘আনোয়ার এ কাজ করেছেন বিষয়টি আমাদের বিশ্বাস হয় না। হয়তো তাকে হয়রানি ও বিপদে ফেলতে পুলিশ দিয়ে গ্রেপ্তার করানো হয়েছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আহ্বান জানাচ্ছি, তারা যেন নিরপেক্ষভাবে বিষয়টি তদন্ত করে।’

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। মামলায় আনোয়ারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে সোমবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

রাবিতে ‘হল দখল’ নিয়ে ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি অভিযোগ
  • ০২ জুলাই ২০২৬
কারাগারে কেমন আছে আলোচিত সেই ঐশী?
  • ০২ জুলাই ২০২৬
কেপ ভার্দেকে নিয়ে সতর্ক স্কালোনি, দুই দিন আগেই ভেন্যুতে পৌঁ…
  • ০২ জুলাই ২০২৬
ব্যবসায়ীদের জন্য বাধ্যতামূলক বাংলা কিউআর, জেনে নিন আবেদন পদ…
  • ০২ জুলাই ২০২৬
এনএসইউর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মনোনীত হলেন আজিজ আল কায়…
  • ০২ জুলাই ২০২৬
জুলাইয়ের প্রতিটি ঘটনা, তথ্য, ইতিহাস সংরক্ষণ করা রাষ্ট্রীয়…
  • ০২ জুলাই ২০২৬