মৌলভীবাজারে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আইনজীবী নিহত 

০৭ এপ্রিল ২০২৫, ১১:১২ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৩:৪৩ PM
অ্যাডভোকেট সুজন মিয়া

অ্যাডভোকেট সুজন মিয়া © সংগৃহীত

মৌলভীবাজার শহরের গির্জাপাড়া এলাকায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে সুজন মিয়া নামের এক আইনজীবী নিহত হয়েছেন। রবিবার (৬ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার পৌরসভা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

অ্যাডভোকেট সুজন মিয়া মৌলভীবাজার পৌর শহরের পূর্ব হিলালপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার মো. জহিরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে পৌরসভা প্রাঙ্গণে একটি ফুচকার দোকানে সামনে ছিলেন অ্যাডভোকেট সুজন মিয়া। সেখানে কিশোর গ্যাং তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, সেটি জানা যায়নি। স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: নিজের তৈরি করা বানানরীতি মানে না খোদ বাংলা একাডেমি

মৌলভীবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) মিনহাজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। আসামিদের তথ্য খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ: নিহত
ইবি শিক্ষক নিয়োগে রিটেইক ইস্যু: অযোগ্যতা মানতে নারাজ সিনিয়…
  • ০২ জুলাই ২০২৬
রাবিতে ‘হল দখল’ নিয়ে ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি অভিযোগ
  • ০২ জুলাই ২০২৬
কারাগারে কেমন আছে আলোচিত সেই ঐশী?
  • ০২ জুলাই ২০২৬
কেপ ভার্দেকে নিয়ে সতর্ক স্কালোনি, দুই দিন আগেই ভেন্যুতে পৌঁ…
  • ০২ জুলাই ২০২৬
ব্যবসায়ীদের জন্য বাধ্যতামূলক বাংলা কিউআর, জেনে নিন আবেদন পদ…
  • ০২ জুলাই ২০২৬
এনএসইউর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মনোনীত হলেন আজিজ আল কায়…
  • ০২ জুলাই ২০২৬