একদিনে ৩ সাংবাদিক হামলার শিকার, নেপথ্য কারা?

০৬ এপ্রিল ২০২৫, ১০:৫২ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৩:৪৪ PM
আহত সাংবাদিক সাজেদুল ইসলাম সেলিম

আহত সাংবাদিক সাজেদুল ইসলাম সেলিম © সংগৃহীত

দেশের দুই জেলায় একই দিনে ৩ সাংবাদিক হামলার শিকার হয়েছেন। এর মধ্যে একজন একটি স্থানীয় পত্রিকার সম্পাদক ও অন্য দুজন দুটি গণমাধ্যমের স্থানীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। রবিবার (৬ এপ্রিল) নাটোর ও বগুড়ায় দুটি পৃথক ঘটনায় হামলার শিকার হন তারা।

জানা গেছে, নাটোরে কলেজশিক্ষক ও স্থানীয় একটি দৈনিক পত্রিকার সম্পাদকের ওপর হামলা চালিয়ে দুই হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির কয়েকজন কর্মীর বিরুদ্ধে। ওই ব্যক্তির নাম সাজেদুল ইসলাম (সেলিম)। 

রবিবার দুপুরে কলেজ থেকে বাড়ি ফেরার পথে সদর উপজেলার চন্দ্রকলা বাজারে তিনি বিএনপি কর্মীদের হামলার শিকার হন। তাঁকে কলেজে আসতেও বারণ করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নাটোরের গণমাধ্যমকর্মীরা।

অন্যদিকে, বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায় দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ সময় আরও একজন হামলার শিকার হয়েছেন। রবিবার বেলা সাড়ে তিনটার দিকে বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায় জেলখানা মোড়ে একটি জুস বারের সামনে এই হামলার ঘটনা ঘটে।

আহত দুই সাংবাদিক হলেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার উত্তরাঞ্চল প্রতিনিধি ও মাছরাঙা টেলিভিশনের বগুড়া প্রতিনিধি খোরশেদ আলম এবং অনলাইন পোর্টাল বগুড়া লাইভের স্টাফ করেসপন্ডেন্ট আসাফুদৌলা নিয়ন এবং তাঁদের সঙ্গে থাকা তৌফিকুল ইসলাম নামের এক তরুণ। আহত দুই সাংবাদিকসহ তিনজন বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আহত সাংবাদিকদের মাথায়, চোখে ও হাতে আঘাতে চিহ্ন রয়েছে।

জানা গেছে, নাটোরের ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা সরাসরি জড়িত। অন্যদিকে, বগুড়ায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় এখনও তথ্য বেশি পাওয়া যায়নি।

 

সংসদে স্বামী যেতে না পারলেও যাচ্ছেন স্ত্রী
  • ২১ এপ্রিল ২০২৬
এমপিওভুক্ত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
  • ২১ এপ্রিল ২০২৬
রাতভর অবরোধের পর পরীক্ষায় বসল সেই ৬৫ এসএসসি পরীক্ষার্থী
  • ২১ এপ্রিল ২০২৬
নওগাঁয় একই পরিবারের ৪ জনকে হত্যা, নেপথ্যে কী?
  • ২১ এপ্রিল ২০২৬
২৯ জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা, দেখুন তালিকা
  • ২১ এপ্রিল ২০২৬
এক এসএসসি পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছে দিলেন পুলিশ সদস্য
  • ২১ এপ্রিল ২০২৬