মাদকসেবনে বাঁধা দেয়ায় যুবকের হাত-পা ভেঙে দিলো কিশোর গ্যাং

০৬ এপ্রিল ২০২৫, ০৮:১৮ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৩:৪৪ PM

© টিডিসি ফটো

ভোলার লালমোহনে মাদকসেবনে বাঁধা দেয়ায় মো. মোছলেউদ্দিন (২৮) নামে এক যুবককে পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। শনিবার (৫ এপ্রিল) বিকেলে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের পেশকারহাট বাজার সংলগ্ন হোসনেয়ারা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।

হামলায় আহত মোছলেউদ্দিন ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সে ফরাজগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ড বিশ্বাসের পাড়, কাশেম ড্রাইভারের বাড়ির আবুল কাশেম ড্রাইভারের ছেলে।

আহত মোছলেউদ্দিনের বড় ভাই মো. আলাউদ্দিন জানান, এলাকায় ডিস লাইন ও ইলেকট্রনিক কাজ করে মোছলেউদ্দিন। সে সুবাদে এলাকার ছেলেদের সঙ্গে ওঠাবসা। তবে এসব ছেলেরা মাদকসেবন করলে বাঁধা দেয় সে। তাই তাকে প্রকাশ্যে পিটিয়ে হাত-পা ভেঙে দিলো কিশোর গ্যাংয়ের মূলহোতা পারভেজ। এ ঘটনায় লালমোহন থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান মো. আলাউদ্দিন। 

এদিকে কিশোর গ্যাংয়ের প্রকাশ্যে হামলার এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যায়, বিদ্যালয়ের মাঠে একজন (পারভেজ) লাঠি দিয়ে আরেকজনকে (মোছলেউদ্দিন) আঘাত করছে। এসময় পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আরও কয়েকজন। একাধিকবার আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে মোছলেউদ্দিন। এসময় পারভেজ কোমর থেকে চাকু (ছুড়ি) বের করে তেড়ে গিয়ে জিজ্ঞেস করে, ‘ওর সাথে (মোছলেউদ্দিন) কে কে আছে?’

কিশোর গ্যাংয়ের মূলহোতা পারভেজের বাড়ি রমাগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ড, হাফিজ উদ্দিন বাজার এলাকায় বলে জানা গেছে। সে ওই এলাকার মো. ফারুকের ছেলে। 

মোছলেউদ্দিনের ভাই আলাউদ্দিন জানান, পারভেজের নানা বাড়ি ফরাজগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ড পেশকার হাট এলাকার কালিরবাপের বাড়ি। সে এখানে বেড়াতে এসেছিল। গতকাল তার মামাতো ভাই রাকিব, স্থানীয় জুয়েল, সাগরসহ কয়েকজনকে সঙ্গে নিয়ে মোছলেউদ্দিনের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তদেরও ধরার চেষ্টা চলছে।

ট্যাগ: মাদক
এনএসইউর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মনোনীত হলেন আজিজ আল কায়…
  • ০২ জুলাই ২০২৬
জুলাইয়ের প্রতিটি ঘটনা, তথ্য, ইতিহাস সংরক্ষণ করা রাষ্ট্রীয়…
  • ০২ জুলাই ২০২৬
খামেনির জানাজায় অংশ নিতে ঢাকা ত্যাগ করেছেন স্পীকার হাফিজ উদ…
  • ০২ জুলাই ২০২৬
অক্টোবর থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, যা বলছে ইসি
  • ০২ জুলাই ২০২৬
বিশ্বকাপে যে অভিশাপ তাড়া করছে রোনালদোকে
  • ০২ জুলাই ২০২৬
যুবদল নেতার বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ বিএনপি ন…
  • ০২ জুলাই ২০২৬