অস্ত্র মামলায় ছাত্রলীগের সাবেক সভাপতির ১৪ বছরের কারাদণ্ড

০৬ এপ্রিল ২০২৫, ০৭:৩১ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৩:৪৪ PM
ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ হাদিসুর রহমান

ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ হাদিসুর রহমান © সংগৃহীত

অস্ত্র মামলায় ঝালকাঠি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ হাদিসুর রহমানকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।  

গত ১৮ মার্চ ঝালকাঠি বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক ও সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় হাদিসুর রহমান আদালতে উপস্থিত ছিলেন না; তিনি পলাতক রয়েছেন।

সরকারি কৌঁসুলি মাহেব হোসেন জানিয়েছেন, মামলার সুনির্দিষ্ট সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতেই আদালত রায় দিয়েছেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২০ সালের ১৫ জানুয়ারি রাত দেড়টার দিকে ঝালকাঠি শহরের ডাক্তার পট্টি এলাকার নিজ বাসা থেকে হাদিসুর রহমানকে একটি অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক করে পুলিশ। পরদিন সদর থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বাদী হয়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেন। একই বছরের ৪ ফেব্রুয়ারি পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলার দীর্ঘ শুনানিতে আটজন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

হাদিসুর রহমানের পক্ষে আইনজীবী মল্লিক নাসির উদ্দীন বলেন, আমার মক্কেল অনুপস্থিত থাকাকালীন এ রায় ঘোষণা করা হয়েছে। আমরা উচ্চ আদালতে এ রায়ের বিরুদ্ধে আপিল করব।

সৈয়দ হাদিসুর রহমান ঝালকাঠি শহরের পূর্ব চাঁদকাঠি ইউসুফ আলী খান সড়কের বাসিন্দা। তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন।

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে শীর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৯ শিক্ষকের এমপিও বাতিলের নির্দেশ মাউশির
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিনা মূল্যে যুক্তরাষ্ট্রে তিন সপ্তাহের সামার এক্সচেঞ্জ প্রো…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
মরিয়মের বাবার সঙ্গে এমপি নজরুলের আপসনামায় যা আছে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিপ্লবী ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, বাদ ৫৭ জন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬