অনিয়ম ও ঘুষ বাণিজ্যের অভিযোগে গোপালগঞ্জে ওসি ক্লোজড

০৬ এপ্রিল ২০২৫, ০৬:০৭ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৩:৪৫ PM
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউদ্দিন

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউদ্দিন © সংগৃহীত

ব্যাপক অনিয়ম ও ঘুষ বাণিজ্যের অভিযোগে গোপালগঞ্জের কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউদ্দিন খানকে থানা থেকে ক্লোজ করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। 

আজ রবিবার (৬ এপ্রিল) দুপুরে তাকে ক্লোজ করা হয়। গোপালগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নিরীহ মানুষকে মামলার অসামি করার ভয় দেখিয়ে কাশিয়ানী থানার ওসি মো. শফিউদ্দিন খানের বিরুদ্ধে অর্থ ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে।

এমনকি এক ইউপি সদস্যের কাছ থেকে ওসি ঘুষ নেওয়ার একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন।

তার বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর একটি তদন্ত কমিটি গঠন করে ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নিদের্শ দেন পুলিশ সুপার। কিন্তু ৪৮ ঘণ্টা পার না হতেই তদন্তের স্বার্থে আগেই ওসি মো. শফিউদ্দিন খানকে কাশিয়ানী থানা থেকে ক্লোজ করে পুলিশ লাইনসে সংযুক্ত করেন পুলিশ সুপার।

এ ব্যাপারে কাশিয়ানী থানার ওসি মো. শফিউদ্দিন খান তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন। তবে পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, তার বিরুদ্ধে অভিযোগ ওঠায় তদন্ত কমিটি গঠন করা হয় এবং ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়। 

তিনি আরো বলেন, তদন্তের স্বার্থে কাশিয়ানী থানার ওসি মো. শফিউদ্দিন খানে থানা থেকে ক্লোজ করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

‘ফুটবলে সবই সম্ভব’, আত্মবিশ্বাসী বার্তা জামাল ভূঁইয়ার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এক বছর আগে শিবির থেকে বহিষ্কার হন আম্মার, প্রকাশ্যে তিন চিঠি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিএলআরআইয়ে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ১৫ দিনের মধ্যে তদন্ত প্র…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৪৯ তম বিসিএস: প্রথম হয়ে গেজেট থেকে বাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নোবেলজয়ী ইয়োন ফসের ‘সুসানাহ্’ প্রথমবার বাংলাদেশে মঞ্চস্থ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সফরে দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ সমুন্নত রাখা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬