নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দশম শ্রেণীর ছাত্র আটক

০৫ এপ্রিল ২০২৫, ০৫:৫৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ধর্ষণের অভিযোগে আটক জাহিদ

ধর্ষণের অভিযোগে আটক জাহিদ © টিডিসি ফটো

নওগাঁর মান্দায় নবম শ্রেণির এক ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে জাহিদ (১৬) নামে এক স্কুলছাত্রকে আটক করেছে পুলিশ। শনিবার (৫ এপ্রিল) দুপুরে তাকে আটক করা হয়।

আটক জাহিদ উপজেলা কশব ইউনিয়ন চকবালু গ্রামের আনিছুর রহমানের ছেলে ও এসএসসি পরীক্ষার্থী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই ছাত্রীর সঙ্গে ২ বছর আগে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠে জাহিদ হোসেনের। শুক্রবার (৪ এপ্রিল) আনুমানিক ছয়টার দিকে মৈনম ইউনিয়নের বোদ্ধপুর গ্রামের সৌদি প্রবাসী জাইফুল হোসেনের বাড়ির সামনে রাস্তার পাশে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলার চকবালু গ্রামের আনিছার রহমানের ছেলে জাহিদ হোসেনের বিরুদ্ধে মামলা করা হয়।

শনিবার সকাল ৯টার সময় ভুক্তভোগীর মা মান্দা থানায় অভিযোগ দায়ের করেন। দুপুরে উভয় পক্ষের অভিভাবক ও জাহিদ থানায় আসলে তাকে আটক করে পুলিশ। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ডাক্তারি পরীক্ষার জন্য ভুক্তভোগীকে নওগাঁ জেলা সরকারি মেডিকেল হাসপাতালের ওয়ান স্টোপ ক্রাইসিস সেন্টারে পাঠান।

মান্দা থানার অফিসার ইনচার্জ মুনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নারী ও শিশু নির্যাতন দমনে আইনে (৯) ১ ধারায় মামলা হয়। পরে আসামিকে আদালতে প্রেরণ করা হয়।

 

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে শীর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৯ শিক্ষকের এমপিও বাতিলের নির্দেশ মাউশির
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিনা মূল্যে যুক্তরাষ্ট্রে তিন সপ্তাহের সামার এক্সচেঞ্জ প্রো…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
মরিয়মের বাবার সঙ্গে এমপি নজরুলের আপসনামায় যা আছে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিপ্লবী ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, বাদ ৫৭ জন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬