বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই নিহত, মা আইসিইউতে

০৫ এপ্রিল ২০২৫, ০২:৫৭ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৪১ AM
মো. মাসুম

মো. মাসুম © সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে বড় ভাইয়ের দায়ের কোপে আহত ছোট ভাই মো. মাসুম (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (৪ এপ্রিল) রাতে নগরীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। একই ঘটনায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আইসিইউতে চিকিৎসাধীন আছেন তাদের মা জুলেখা খাতুন (৫৫)। 

নিহত মাসুম ফটিকছড়ির পশ্চিম ভূজপুর গ্রামের বাসিন্দা। ঘাতক বড় ভাইয়ের নাম মো. ইয়াছিন। বিষয়টি নিশ্চিত করেছেন ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুল হক

স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে মাসুম ও ইয়াছিনের মধ্যে আগে থেকে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার (৩ এপ্রিল) রান্নাঘরে ইয়াছিনের স্ত্রীর সঙ্গে মাসুমের ঝগড়া হয়। তখন ইয়াছিন ঘরে ছিলেন না। বাড়িতে ফিরে ঝগড়ার বিষয়টি স্ত্রীর কাছ থেকে শোনার পর ইয়াছিন ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে দা দিয়ে কুপিয়ে মাসুম ও মা জুলেখা খাতুনকে আহত করেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানেই তারা আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় মাসুদ মৃত্যুবরণ করেন। 

এ বিষয়ে ওসি মাহবুবুল হক  বলেন, ‘শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে আমরা মাসুমের মৃত্যুর খবর পেয়েছি। বেশ কিছুদিন ধরেই তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ইয়াছিন মাসুমকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। ঝগড়া থামাতে গেলে ইয়াছিন তার মাকেও কুপিয়ে জখম করেন।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। ঘটনার পর থেকেই ইয়াছিন পলাতক। তাকে ধরতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

রাবিতে ‘হল দখল’ নিয়ে ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি অভিযোগ
  • ০২ জুলাই ২০২৬
কারাগারে কেমন আছে আলোচিত সেই ঐশী?
  • ০২ জুলাই ২০২৬
কেপ ভার্দেকে নিয়ে সতর্ক স্কালোনি, দুই দিন আগেই ভেন্যুতে পৌঁ…
  • ০২ জুলাই ২০২৬
ব্যবসায়ীদের জন্য বাধ্যতামূলক বাংলা কিউআর, জেনে নিন আবেদন পদ…
  • ০২ জুলাই ২০২৬
এনএসইউর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মনোনীত হলেন আজিজ আল কায়…
  • ০২ জুলাই ২০২৬
জুলাইয়ের প্রতিটি ঘটনা, তথ্য, ইতিহাস সংরক্ষণ করা রাষ্ট্রীয়…
  • ০২ জুলাই ২০২৬