ভাতিজার কোদালের আঘাতে চাচার মৃত্যু

০৫ এপ্রিল ২০২৫, ১০:৪২ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৪১ AM
খালিয়াজুরী থানা

খালিয়াজুরী থানা © সংগৃহীত

নেত্রকোনার খালিয়াজুরীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার কোদালের আঘাতে হাবিবুর রহমান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নিহত হাবিবুর রহমান ওই উপজেলার বল্লী গ্রামের মৃত সাত্তার মিয়ার ছেলে। অপরদিকে অভিযুক্ত তারাব নূর (৩৫) একই গ্রামের জয়নাল মিয়ার ছেলে। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।

ভুক্তভোগীর পরিবার, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ির জমি নিয়ে নিহত হাবিবুর রহমানের সঙ্গে তার চাচাতো ভাই জয়নাল মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। পূর্ব শত্রুতার জেরে বৃহস্পতিবার বিকেলে ধান শুকানোকে কেন্দ্র করে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে তারাব নূর কোদালের বাঁশের অংশ দিয়ে হাবিবুরের বুকে আঘাত করেন। এতে হাবিবুর আহত হলে বাড়িতে প্রাথমিক চিকিৎসা শেষে খালিয়াজুরী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। তবে প্রাথমিকভাবে মৃতের দেহে আঘাতের চিহ্ন শনাক্ত করতে পারেনি পুলিশ।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন জানান, ধান শুকানোকে কেন্দ্র করে হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটনা ঘটে। ধাক্কাধাক্কি বা হাতাহাতির সময় হার্ট অ্যাটাকেও তার মৃত্যু হতে পারে। মরদেহের ময়নাতদন্ত চলমান রয়েছে।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করবে বলে জানা গেছে।

‘ফুটবলে সবই সম্ভব’, আত্মবিশ্বাসী বার্তা জামাল ভূঁইয়ার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এক বছর আগে শিবির থেকে বহিষ্কার হন আম্মার, প্রকাশ্যে তিন চিঠি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিএলআরআইয়ে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ১৫ দিনের মধ্যে তদন্ত প্র…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৪৯ তম বিসিএস: প্রথম হয়ে গেজেট থেকে বাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নোবেলজয়ী ইয়োন ফসের ‘সুসানাহ্’ প্রথমবার বাংলাদেশে মঞ্চস্থ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সফরে দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ সমুন্নত রাখা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬