সিম কোম্পানির নারী কর্মীকে ধর্ষণ করে ভিডিও ধারণ

০৫ এপ্রিল ২০২৫, ০৮:৫৯ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৪২ AM
নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার দুই তরুণ

নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার দুই তরুণ © টিডিসি ফটো

বাগেরহাটে একটি মোবাইল ফোন অপারেটরের সিম বিক্রয় কর্মীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে গ্রেপ্তারকৃত দু’জনসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী নারী। এর আগে বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাতে সিএনবি বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তার দু’জন হলেন, সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের করোরী গ্রামের পরিতোষ দাসের ছেলে সজীব দাশ (১৯) ও কিংকর দাসের ছেলে লিখন দাস (২০)। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভুক্তভোগী নারীর ডাক্তারি পরিক্ষা সম্পন্ন হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, নির্যাতনের স্বীকার নারী একটি কোম্পানির সিম বিক্রি করেন। বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় একজন লোক সিম ক্রয়ের কথা বলে ওই নারীকে সিএনবি বাজার আসতে বলে। তিনি রাত ৮টার দিকে সিএন্ডবি বাজারে আসেন। তবে বাজারে সিম কিনতে কেউ আসেননি। তিনি কিছুক্ষন পরে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। 

আরো পড়ুন: মাথায় গুলি নিয়ে চলে গেলেন আরেক জুলাই যোদ্ধা ‘হৃদয়’

এ সময় জন্য সিএনবি বাজার পার হয়ে খুলনা-বাগেরহাট মহাসড়কের পাকা ব্রিজের পূর্ব পাশে পৌঁছালে একজন তার মুখ চেপে ব্রিজের নিচে নিয়ে যায়। ভয়ভীতি দেখিয়ে তিনজন মিলে ধর্ষণ করে ও ভিডিও ধারণ করে। পরে নারীর শনাক্ত অনুযায়ী দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ।

ফোন করে সিম কেনার কথা বলে ডেকে আনা ব্যক্তিকে এখনও সনাক্ত করতে পারেনি পুলিশ। বাগেরহাট মডেল থানার ওসি মো. মাহমুদ-উল-হাসান বলেন, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। ভুক্তভোগী নারী পুলিশি হেফাজতে রয়েছেন। এর সেঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় নতুন নির্দেশনা জারি
  • ৩১ মার্চ ২০২৬
এইচএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence