ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

০৪ এপ্রিল ২০২৫, ০৭:২৩ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৪৫ AM
সালেকুর রহমান

সালেকুর রহমান © সংগৃহীত

কুড়িগ্রামে সালেকুর রহমান (৩৪) নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভূরুঙ্গামারী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ।

জানা গেছে, গ্রেপ্তারকৃত সালেকুর উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের আমজাদ হোসেনের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় উপ-ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ছিলেন। 

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ বলেন, গত ৪ আগস্ট ভূরুঙ্গামারীতে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা মামলায় সালেকুরকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

‘ফুটবলে সবই সম্ভব’, আত্মবিশ্বাসী বার্তা জামাল ভূঁইয়ার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এক বছর আগে শিবির থেকে বহিষ্কার হন আম্মার, প্রকাশ্যে তিন চিঠি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিএলআরআইয়ে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ১৫ দিনের মধ্যে তদন্ত প্র…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৪৯ তম বিসিএস: প্রথম হয়ে গেজেট থেকে বাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নোবেলজয়ী ইয়োন ফসের ‘সুসানাহ্’ প্রথমবার বাংলাদেশে মঞ্চস্থ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সফরে দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ সমুন্নত রাখা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬