ঘুমিয়ে থাকা শ্রমিকদের ওপর বোঝাই ট্রাক, নিহত ১৩

২৫ জানুয়ারি ২০১৯, ০৯:১৩ AM
কুমিল্লায় ট্রাক উল্টে নিহতদের কয়েকজন।

কুমিল্লায় ট্রাক উল্টে নিহতদের কয়েকজন। © সংগৃহীত

কয়লাবাহী ট্রাক মেসের ওপর উল্টে পড়ায় ঘুমিয়ে থাকা ১৩ ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত দুইজন। শুক্রবার  সকাল ৭টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শ্রমিকরা মেসার্স কাজী অ্যান্ড কোং ইটভাটার মেসে ছিলেন বলে জানা গেছে। তাৎক্ষণিক হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন ঘটনাস্থল থাকা চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ।

বাংলাদেশে এর আগে ২০১৭ সালের ২৪জুন রংপুরের পীরগঞ্জে ট্রাক উল্টে ১৭ জন পোশাক শ্রমিক নিহত হওয়ার ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় আহত হয়েছিলেন আরো ২৫ জন।

কুমিল্লার ঘটনা নিয়ে ওসি জানান, ব্রিক ফিল্ডের জন্য আনা একটি ট্রাক থেকে কয়লা আনলোড করার সময় হঠাৎ তা উল্টে গিয়ে ব্রিক ফিল্ডের লেবার ছাউনির ঘুমন্ত শ্রমিকদের উপর পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই ১২ শ্রমিকের মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এ সময় মারাত্মক আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আরো একজনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। ঘটনাস্থল থেকে ১২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। বাকী ১ জনের লাশ হাসপাতালে রয়েছে।

নানাবাড়ির পুকুরপাড়ে খেলতে গিয়ে দুই শিশুর মৃত্যু
  • ০১ এপ্রিল ২০২৬
১-১২তম নিবন্ধনধারীদের বিষয়ে মন্ত্রণালয়ে পাঠানো সারসংক্ষেপে …
  • ০১ এপ্রিল ২০২৬
পহেলা বৈশাখ টাঙ্গাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচি উদ্বো…
  • ০১ এপ্রিল ২০২৬
ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে যেভাবে প্রযুক্তির ব্যবহার…
  • ০১ এপ্রিল ২০২৬
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ইস্যুতে বাংলাদেশি শ্রমিকদের অধিকা…
  • ০১ এপ্রিল ২০২৬
সাফের ফাইনালে বাংলাদেশ
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence