প্রবাসীর স্ত্রীকে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

২১ মার্চ ২০২৫, ০১:৪৪ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০২:৩৩ PM

© সংগৃহীত

লক্ষ্মীপুর সদর উপজেলায় প্রবাসীর স্ত্রীকে হাত-পা বেঁধে ও গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে সদর উপজেলার উত্তর হামছাদী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত যুবকের নাম নাহিদুল ইসলাম ভূঁইয়া ওরফে হৃদয় (২০)। এ ঘটনায় ভুক্তভোগী নারী সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন।

ভুক্তভোগীর অভিযোগ, তাঁর স্বামী হৃদয়ের কাছ থেকে ১ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। সেই টাকা পরিশোধ করতে তিনি শিশুসন্তানকে সঙ্গে নিয়ে হৃদয়ের বাড়িতে যান। এ সময় হৃদয় কৌশলে তাঁকে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেন। পরে মুখ চেপে ধরে তাঁকে খাটে ফেলে হাত-পা বেঁধে ফেলেন এবং গলায় ধারালো অস্ত্র ধরে ধর্ষণের চেষ্টা করেন। গৃহবধূর শিশুসন্তান কান্না করলে তাকে পাশের কক্ষে আটকে রাখা হয়।

এ সময় সুযোগ পেয়ে বাঁধন খুলে পালানোর চেষ্টা করলে হৃদয় বাড়ির উঠোনে গৃহবধূকে মারধর করেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, “খবর পেয়ে তাৎক্ষণিক অভিযুক্তকে আটক করা হয়েছে। ভুক্তভোগী নারী থানায় মামলা করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ট্যাগ: ধর্ষণ
তালিকা অনুমোদনের আগেই সরকারি ল্যাট্রিন বরাদ্দ, অতিরিক্ত অর্…
  • ১৬ নভেম্বর ২০২৬
৬ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষকের বেতন বন্ধ করতে ইউএনওর চিঠি…
  • ১৬ নভেম্বর ২০২৬
অবৈধ অভিবাসীদের জন্য যে সিদ্ধান্ত নিল ইউরোপের দেশগুলো
  • ১৬ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর দাদাবাড়ি বগুড়া হলেও নানাবাড়ি কিন্তু নোয়াখালী
  • ১৬ নভেম্বর ২০২৬
‘ক্ষমতা আর পাবেন না আপা, বাস্তবতা মাইনা লন’
  • ১৬ নভেম্বর ২০২৬
প্রাইভেটকারে ছাগল চুরির চেষ্টা, ধাওয়া দিয়ে গাড়িতে আগুন
  • ১৬ নভেম্বর ২০২৬