জুলাই শহীদের মেয়েকে ধর্ষণ, মূলহোতা গ্রেপ্তার

২১ মার্চ ২০২৫, ১১:৪৩ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০২:৩৪ PM
 মো. সিফাত মুন্সি

মো. সিফাত মুন্সি © সংগৃহীত

পটুয়াখালীতে জুলাই আন্দোলনে শহীদ হওয়া এক ব্যক্তির কলেজ পড়ুয়া মেয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনার মূলহোতা  সিফাত মুন্সিকে (১৯) গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (২১ মার্চ) ভোরে পিরোজপুরের নাজিপুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন। 

জানা গেছে, মঙ্গলবার (১৮ মার্চ) জুলাই আন্দোলনে শহীদ বাবার কবর জিয়ারত করে ফেরার পথে দলবদ্ধ ধর্ষণের শিকার হন কলেজ পড়ুয়া মেয়ে। বুধবার(১৯ মার্চ) নিজে বাদী হয়ে দুমকী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ১ নম্বর আসামি সাকিব মুন্সিকে (১৭) ওইদিনই গ্রেপ্তার করে পুলিশ।  

এ বিষয়ে ওসি জসিম উদ্দিন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে এ ঘটনার মূলহোতা মো. সিফাত মুন্সিকে তার নানা বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।  তিনি দলবদ্ধ ধর্ষণ মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি। এর আগে  মামলার ১ নম্বর আসামিকে গ্রেপ্তার  করা হয়েছে।’  

জ্বালানি তেল সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি এমপি রা…
  • ৩০ মার্চ ২০২৬
মৌচাকের মধু বিক্রির টাকায় শিক্ষার্থীদের ক্রীড়াসামগ্রী, প্রশ…
  • ৩০ মার্চ ২০২৬
ইরানে যুদ্ধ থামাতে গিয়ে আহত হলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্…
  • ৩০ মার্চ ২০২৬
নওগাঁয় ৫ বিঘা ধানক্ষেতে বিষ ছিটিয়ে ফসল নষ্টের অভিযোগ
  • ৩০ মার্চ ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল নিয়ে ধোঁয়াশা, যা …
  • ৩০ মার্চ ২০২৬
সংসদে ‘সালাহউদ্দিন সাহেব’ সম্বোধন নিয়ে আপত্তি, হাসনাতের দুঃ…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence