মুগদায় দুই দিনে তিন কিশোরী ধর্ষণের অভিযোগ

২০ মার্চ ২০২৫, ০৫:৩৮ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০২:৫৬ PM
রাজধানীর মুগদা এলাকায় তিন কিশোরীকে ধর্ষণের অভিযোগ

রাজধানীর মুগদা এলাকায় তিন কিশোরীকে ধর্ষণের অভিযোগ © প্রতীকী ছবি

রাজধানীর মুগদা এলাকায় তিন কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার ও বুধবার পৃথক তিন ঘটনায় তিনজনকে গ্রেপ্তারের তথ্যও দিয়েছে মুগদা থানা পুলিশ।

মুগদা থানার এসআই আল-আমীন বলেন, বুধবার ইফতারের পর নিজ বাসায় এক কিশোরী ধর্ষণের শিকার হন বলে থানায় অভিযোগ করেন। পরে ৪০ বছর বয়সী জব্বার নামে তার এক প্রতিবেশীকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, এর আগের দিন মঙ্গলবার আরেক কিশোরীকে তার প্রতিবেশী পিন্টু চন্দ্র দাস বাসার ছাদে ডেকে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়। পরে পিন্টুকেও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন ঘটনার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেওয়ার পর তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান এসআই আল-আমীন।

অপরদিকে মুগদা থানার এসআই তহিদুল ইসলাম বলেন, মঙ্গলবারই আরেক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে। বৃহস্পতিবার ওই ঘটনায় মামলা হয়েছে। কিশোরীর পূর্বপরিচিত সিয়াম নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, চিকিৎসার জন্য তিন কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬