গণ-অভ্যুত্থানে শহীদ বাবার কবর জেয়ারত শেষে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার মেয়ে

১৯ মার্চ ২০২৫, ০৭:৩০ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৩:২৪ PM

© প্রতীকী ছবি

ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত পটুয়াখালীর দুমকি উপজেলার জসিম উদ্দিনের মেয়েকে  (১৭) রাস্তা থেকে উঠিয়ে নিয়ে সংঘবন্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বাবার কবর জেয়ারত শেষে নানার বাড়ি যাওয়া পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন বলে তিনি অভিযোগ করেছেন।

মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যার পরে উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম আলগী গ্রামে মৃত জলিল মুন্সির ভিটা বাগানে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই কলেজ শিক্ষার্থী দ্বাদশ শ্রেণীর ছাত্রী। 

এ ঘটনায় অভিযুক্তরা হলেন-পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগী গ্রামের মামুন মুন্সির ছেলে সাকিব মুন্সি এবং সোহাগ মুন্সির ছেলে সিফাত মুন্সি। অভিযুক্ত সাকিব মুন্সিকে পুলিশ আটক করেছে কিন্তু পলাতক রয়েছে সিফাত মুন্সি।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যার পরে উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে শহীদ জসীম উদ্দীনের মেয়ে তার বাবার কবর জেয়ারত শেষে নানার বাড়ি পাঙ্গাশিয়ায় যাচ্ছিলেন। পথে নলদোয়ানী থেকে অভিযুক্তরা পিছু নেয়। হঠাৎ মুখ চেপে ধরে পার্শ্ববর্তী জলিল মুন্সির ভিটা বাগানে নিয়ে যায় সাকিব ও সিফাত। এক পর্যায়ে ভুক্তভোগীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেন তারা।

আরও পড়ুন: ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হাইকোর্টে স্থগিত

বুধবার (১৯ মার্চ) ভুক্তভোগী দুমকি থানায় অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ সরেজমিনে পরিদর্শন শেষে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠান।

এ বিষয়ে জানতে চাইলে দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকির হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, এ ঘটনায় দুমকী থানায় একটি মামলা প্রক্রিয়াধীন। একজনকে আটক করা হলেও অপর অভিযুক্তকে গ্রেফতারের অভিযান চলছে।

শিক্ষা খাতে কোনো ধরনের আর্থিক অনিয়ম গ্রহণযোগ্য হবে না: শিক্…
  • ০২ জুলাই ২০২৬
হত্যার হুমকি পাওয়া পলিটেকনিক সভাপতির সাথীপদ বাতিল, খোয়ালেন …
  • ০২ জুলাই ২০২৬
গবেষণা: বিতর্ক অর্থায়নের নয়, আস্থার
  • ০২ জুলাই ২০২৬
টঙ্গীতে চাঁদাবাজি-অস্ত্র প্রদর্শন: যুবদল নেতা নাজমুলসহ ১৯ জ…
  • ০২ জুলাই ২০২৬
জুলাই আন্দোলন নিয়ে এমপি নিলোফার মনির নতুন বয়ান
  • ০২ জুলাই ২০২৬
আবু জাফরের উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা ছাত্রদলের
  • ০২ জুলাই ২০২৬